ফেসবুক চুক্তির ৩ দিনের মাথায় হোয়াটসঅ্যাপ পরিষেবায় ধস

টুইটারে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,সার্ভারের সমস্যার জন্যই এমনটি ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত। খুব শীঘ্রই আমরা সমস্যার সমাধান করতে পারব বলে আশা করছি। এই টুইটটিকে মাত্র কয়েক ঘম্টার মধ্য়ে ২৫ হাজার বার রিটুইট করা হয়েছে।
শনিবার কিছু গ্রাহক হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকেই খুলতে পারছিলেন না। আবার কিছু গ্রাহক অ্যাপ্লিকেশনটি খুলতে পারলেও তাদের মেসেজ যাচ্ছিল না বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
প্রায় তিন ঘন্টা পর সমস্যা মিটে গিয়েছিল বলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সম্প্রতি চোখ ধাধানোর টাকার অঙ্কে মোবাইলের ফ্রি-মেসেজিং সার্ভিস হোয়টসঅ্যাপকে কিনে নেয়। এর পরেই এরকম ধরণের ঘটনা কেন ঘটল তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications