Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পোপ ফ্রান্সিসের মোট সম্পত্তির পরিমাণ কত, কত টাকাই বা বেতন পেতেন ফাদার?

অসুস্থতা কাটিয়ে আর সুস্থ হওয়া হল না পোপ ফ্রান্সিসের! অবশেষে ৮৮ বছর বয়সে পরলোক গমন করলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশবাসী। সোমবার সকাল ৭ টা ৩৫ মিনিট নাগাদ ভ্যাটিক্যানে তাঁর নিজের বাসভবন কাসা সান্টা মার্টাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বহুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। বেশ কিছু মাস আগেও শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ফাদারকে।

Pope Francis

ফেব্রুয়ারি মাসের দু’সপ্তাহ ধরে তিনি নিউমোনিয়ার কারণে জেমিলি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ডবল নিউমোনিয়ার কারণে আরও অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। ২০১৩ সালে পোপ পদ তিনি পেয়েছিলেন। তিনি পোপ ফ্রান্সিস নামেই বেশি পরিচিত ছিলেন।

জর্জ মারিও বার্গোগলিও বা ফ্রান্সিস, যিনি রোমের ক্যাথলিক চার্চের ২৬৬তম ও পোপের পদে আসীন ছিলেন। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পোপ ফ্রান্সিসের জন্ম। তাঁর জীবনযাপন ও সরলতার কারণেই তাকে সমগ্র বিশ্ববাসী ভালোবাসত। আর যে কারণে তিনি বারবার খবরের শিরোনামেও এসেছেন। তবে আপনি কি জানেন কত সম্পত্তির অধিকারী ছিলেন এই পোপ? মাসে তার বেতনই বা কত ছিল?

২০১৩ সালে পোপের পদ পাওয়ার পর ফ্রান্সিস চার্চকে আরও প্রগতিশীল করার জন্য অনেক বড় বড় পদক্ষেপ তিনি নিয়েছিলেন। তবে অসহায়, দারিদ্র ব্যক্তিদের পাশে তিনি সব সময় থাকবেন। পোপের মাসিক বেতন ছিল ৩২ হাজার ডলার। পোপ ফ্রান্সিস নির্বাচিত হওয়ার পর থেকে তিনি কোনও বেতন নেননি।

ভ্যাটিকানের অনেক সূত্র মারফত জানা গেছে, সেই অর্থ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য পাঠানো হতো। আবার অনেক ট্রাস্টের হাতেও অর্থ তুলে দেওয়া হত, আবার চার্চের কাজেও লাগানো হত সেই অর্থ।

যখন তিনি পোপের পদে আসীন ,তখন তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৬ মিলিয়ন ডলার। তাঁর পাঁচটি সরকারি গাড়ি, ভ্যাটিকান থেকে দেওয়া থাকার জায়গা, সঙ্গে আরও অনান্য সুবিধা ছিল। তবে তিনি ব্যক্তিগত কোনও সম্পত্তি করেননি। তিনি চার্চের জন্য অনেক অর্থ প্রদান করেছেন।

২০০১ সালে ভ্যাটিকান সূত্রে জানা গেছে, পোপ চার্চ থেকে কোনও অর্থ কখনই বেতন হিসাবে নেননি। তাঁর সরলতাই তাঁর একমাত্র পথ! তিনি একজন নম্র ব্যক্তিই। তাঁর সরলতা ও উদারতা দিয়েই তিনি সমগ্র বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছেন। পরলোক গমন করলেও বিশ্ববাসীর মনে অমর থাকবেন পোপ ফ্রান্সিস!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+