(ভিডিও) বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল শ্বাশুড়ির উপর বউমার অত্যাচারের নৃশংস ছবি
বিজনোর, ১২ জানুয়ারি : উত্তরপ্রদেশের বিজনোরে শ্বাশুড়িকে খুনের চেষ্টায় গ্রেফতার করা হল এক মহিলাকে। বয়স্ক শ্বাশুড়ির উপর বউমার অকথ্য অত্যাচার, মারধরের একটি সিসিটিভি ফুটেজ সোমবার সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন এক সমাজসেবী। এই ভিডিওটি ভাইরাল হয়ে যেতেই মঙ্গলবার ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
মহিলার নাম সঙ্গীতা জৈন। কুন্দন শ্রীবাস্তব নামের এক ব্যক্তি নিজের ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করেন, এবং মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে ওই মহিলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান।

গত ৫ জানুয়ারি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় সঙ্গীতার কীর্তিকলাপ। ওই ভিডিও অনুযায়ী, বছর সত্তোরের শ্বাশুড়ি রাজরানী জৈনকে পিছন থেকে এসে আক্রমণ করে সঙ্গীতা। প্রথমে গলায় দড়ি বেঁধে তাঁর শ্বাসরোধ করার চেষ্টা করে সে, পরে ইঁট দিয়ে মাথায় মারে। পাশাপাশি সমান তালে চলেছে কিল, ঘুষি। এমনকী টেনে হিঁচড়ে তাঁকে খাট থেকে টেনে ফেলে দেওয়ার চেষ্টাও চালিয়েছিল সঙ্গীতা।
ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় পুলিশ সঙ্গীতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
WATCH: Husband installs CCTV, wife caught beating up mother in law in Uttar Pradesh's Bijnor (Jan 5)
https://t.co/4bo7oAv8N0
— ANI (@ANI_news) January 12, 2016 সঙ্গীকার স্বামী সন্দীপ কুমার জৈন মায়ের ঘরে এই সিসিটিভি ক্যামেরাটি লাগিয়েছিলেন। তার মা-বাবার উপর বহুদিন ধরেই সঙ্গীতা অত্যাচার চালাচ্ছিল। সঙ্গীতাকে হাতে নাতে ধরতেই সন্দীপ সিসিটিভির সাহায্য নিয়েছিল।
সন্দীপের কথায়, "বহুদিন ধরেই এই জিনিসটা হচ্ছে আমাদের বাড়িতে। বেশিরভাগ সময়ই সঙ্গীতা আমার মা-বাবাকে গালিগালাজ করত, মারধর করত, হেনস্থা করত। আমি ওর বিষয়ে অভিযোগ জানিয়েছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমি দুবছর অপেক্ষা করার পর অবশেষে সিসিটিভি লাগাই। যাতে ও শুধরে যায়।
I installed CCTV to expose her bcoz of her behaviour, but still she did not improve-Son (whose mother was beaten up) pic.twitter.com/RMhMX4vhHM
— ANI (@ANI_news) January 12, 2016 কিন্তু কোনও লাভ হয়নি। এদিন তো নিজের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল সঙ্গীতা। ওর মুখোশ টেনে ছিঁড়ে দেব বলেই আমি সিসিটিভি লাগিয়েছিলাম। কারণ এইসব ক্ষেত্রে আইন সবসময় মহিলাদের পাশেই থাকে।"
উল্লেখ্য ৭ বছর হল সন্দীপ ও সঙ্গীতার বিয়ে হয়েছে। এখন বিবাহবিচ্ছেদের মামলাও চলছে। এর মাঝে সঙ্গীতা নাকি স্বামী সন্দীপের নামে মিথ্যা মামলাও রুজু করেছিল স্থানীয় থানায়।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications