কয়েকটি কেন্দ্রে ভোট ইভিএম-এ! প্রবল উৎসাহ ভোটদাতাদের মধ্যে
বাংলাদেশের ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে রবিবার নির্বাচন হচ্ছে ২৯৯ টি আসনে। আর এর মধ্যে ছটি আসনে নির্বাচন হচ্ছে ইভিএম-এ।
বাংলাদেশের ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে রবিবার নির্বাচন হচ্ছে ২৯৯ টি আসনে। আর এর মধ্যে ছটি আসনে নির্বাচন হচ্ছে ইভিএম-এ। যার মধ্যে রয়েছে খুলনা-২ আসন। এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটার মধ্যে ইভিএম-এ ভোটদানে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ভোটদান কেন্দ্রগুলিতে ভিন্ন বয়সের ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।

মেশিনে ভোট। নতুন অনুভূতি। বাংলাদেশে এদিনের নির্বাচনে ছটি আসনে ভোট হচ্ছে ইভিএম-এ। যেসব কেন্দ্রে ইভিএম-এ ভোট হচ্ছে, সেই সব কেন্দ্রের ভোটাররা নতুন অনুভূতিতে ভোট দিয়েছেন এদিন। কোনও রকম বিপত্তি ছাড়া ভোট দিতে পেরে খুশি ভোটদাতারা। ভোট দিয়ে বেরিয়ে ভোটদাতারা বলছেন পদ্ধতি খুবই সহজ।
ভোটদাতারা ইভিএম-এর স্ক্রিনে প্রতীকের পাশের বোতাম টিপে ভোট নিশ্চিত করেছেন।
তবে ভোট কেন্দ্রে নির্দিষ্ট পরিচয়পত্র নিয়ে না যাওয়ার ফিরে যেতে হয়েছে অনেককেই।












Click it and Unblock the Notifications