Vladimir Putin: মস্কোয় পুতিন-জয়শঙ্কর বৈঠক, প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ রাশিয়ার প্রেসিডেন্টের
রাশিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট পুতিন। গতকাল রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকেই পুতিন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী রাশিয়া সফরে এলে তিনি অত্যন্ত খুশি হবেন।
এদিন এস জয়শঙ্করের কাছে পুতিন খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর। পুতিন বলেছেন, এই বৈঠকে তিনি মোদীর অভাব বোধ করছেন। মোদী যদি রাশিয়ায় আসেন তাহলে তিনি অত্যন্ত খুশি হবেন বলে জানিয়েছেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময় প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার প্রশংসা করেছেন পুতিন।

পাঁচ দিনের সফরে রাশিয়ায় গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রাশিয়ার ক্রেমলিনে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। বারবার তিনি যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছিলেন পুতিনের কাছে। এমনকী ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলোনস্কিও প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছিলেন তিনি যেন রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত করার কথা বলেন।
অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা িনয়েছিলেন। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন , ভারতের প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তিপূর্ণ সমাধান। প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় এলে তিনি খুশি হবেন বলে জয়শঙ্করকে জানিয়েছে। এদিন পুতিনের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করেছেন এস জয়শঙ্কর। তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করেছেন।
রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁরা যৌথ সংবাদিক বৈঠকও করেন। মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে ভারত। দেশের তেলের দামে রাশ টানতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আগে ইউক্রেন থেকে তেল আমদানি করত ভারত। কিন্তু যুদ্ধের কারণে সেটা আর সম্ভব হয়নি।












Click it and Unblock the Notifications