পুতিনের বান্ধবীর বিরুদ্ধে 'স্ট্রাইক' আমেরিকার! কে এই Alina Kabaeva
রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যেই বড় পদক্ষেপ আমেরিকার। রাশিয়ার একাধিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন। আর সেই তালিকাতে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীও।
Vladimir Putin Rumored Girlfriend Alina Kabaeva: রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যেই বড় পদক্ষেপ আমেরিকার। রাশিয়ার একাধিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন। আর সেই তালিকাতে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীও।
সম্প্রতি মার্কিন প্রশাসন প্রাক্তন অলিম্পিক জিমন্যাস্ট এবং স্টেট ডুমার প্রাক্তন সদস্য (রাশিয়ান সংসদের নিম্নকক্ষ) আলিনা কাবায়েভার ভিসা ফ্রিজ করে দিয়েছে। এমনকি তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে। কার্যত এহেন পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

Alina Kabaeva একটি সংবাদমাধ্যমের গুরু দায়িত্বে রয়েছে
Alina Kabaeva এই মুহূর্তে রাশিয়ার একটি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। কার্যত প্রধান হিসাবে কাজ করেন। ওই সংবাদমাধ্যমটি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে প্রথমদিন থেকে সমর্থন করে আসছেন। দীর্ঘদিন ধরেই পুতিনের অন্যতম সমালোচক আলেক্সি নাভালনি দীর্ঘদিন ধরে কাবায়েভার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে আসছিলেন। তিনি বলেছিলেন যে কাবায়েভার মিডিয়া সংস্থা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে লাগাতার লিখে গিয়েছে। এমনকি অন্যান্য দেশের বক্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করে চলেছে। যা নিয়ে একটা ক্ষোভ তৈরি রয়েছে।

ব্রিটেনের পর আমেরিকা
বলে আখা প্রয়োজন, তথাকথিত পুতিনের বান্ধবী Alina Kabaeva-এর বিরুদ্ধে আগেই একাধিক দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। যার মধ্যে ব্রিটেন অবশ্যই প্রথমে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন তাঁর জাত্রাএবং সম্পত্তি সংক্রান্রত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই পথেই এগোল জো বাইডেন প্রশাসন। পুতিনের বান্ধবীর উপর জারি করা হল নিষেধাজ্ঞা। পাশাপাশি মার্কিন ট্রেজারি বিভাগ উইটেনহার্স্ট এস্টেটের মালিক আন্দ্রে গ্রিগোরিভিচ গুরেভের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ২৫ টি ঘর নিয়ে তৈরি উইটেনহার্স্ট এস্টেটে লন্ডনে থাকা বাকিংহাম প্যালেসের পর দ্বিতীয় সবথেকে বড় মহল। তার 120 মিলিয়ন ডলারের ইয়টও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

তলানিতে এসে ঠেকেছে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক
বলে রাখা প্রয়োজন, এর আগে এপ্রিল মাসে আমেরিকা পুতিনের দুই মেয়ে ক্যাটারিনা ভ্লাদিমিরোভনা তিখোনোভা এবং মারিয়া ভ্লাদিমিরোভনা ভোরোন্টোভার উপর নিষেধাজ্ঞা জারি করে। কার্যত এহেন সিদ্ধান্ত ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়। আর এর মধ্যেই আরও এক পদক্ষেপ আমেরিকার। প্রায় কয়েক মাস হয়ে গিয়েছে এখনও ইউক্রেনের উপর আঘান হানছে রাশিয়া। যা নিয়ে গোটা বিশ্ব কার্যত রাশিয়াকে একঘরে করে দিয়েছে। এই অবস্থায় তলানিতে এসে ঠেকেছে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক। তবে এই সিদ্ধান্ত আরও প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

যুদ্ধের শেষ কবে?
প্রায় কয়েক মাস কেটে গিয়েছে। এখনও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে রাশিয়ান ফোর্স। পালটা প্রত্যাঘাত ইউক্রেনের বাহিনীর তরফেও। এর প্রভাব ইতিমধ্যে গোটা বিশ্বে পড়েছে। একাধিক জিনিসের দাম বেড়েছে। পরিস্থিতি জটিল হয়েছে। কীভাবে পরিস্থিতি সামাল? এই অবস্থায় যুদ্ধের শেষ চান বিশ্বের মানুষ












Click it and Unblock the Notifications