US President Election: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 'ভারতের মেয়ে'? বাইডেনের মুখে নাম শুনেই যা বললেন...

US President Election: মার্কিন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন (Joe Biden)। আর এরপরেই জমে উঠেছে মার্কিন নির্বাচন। জোর জল্পনা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাহলে লড়বে কে? যদিও বর্তমান মার্কিন উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসকে (Kamala Harris) সমর্থন জানিয়েছেন বাইডেন (Joe Biden)।

যদিও ডেমোক্রেটদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে (US President Election) কমলা হ্যারিসের লড়াই ভারতের কাছেও গর্বের হবে।

US President Election

প্রেসিডেন্ট হিসাবে (US President Election) তাঁর নাম সামনে আনায় মিস্টার প্রেসিডেন্টের প্রশংসা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। একই সঙ্গে এক বার্তায় হ্যারিস জানিয়েছেন, আগামী নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়া এবং অবশ্যই জেতার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই'য়ের কথাও বলেন।

ওই বার্তায় কমলা হ্যারিস বলেন, গত এক বছরে, গোটা দেশে আমি ঘুরে বেরিয়েছি। আমেরিকানরা এই গুরুত্বপূর্ণ নির্বাচনে স্পষ্ট পছন্দের কথা বলেছে। ডেমোক্রেটদের এবং গোটা দেশকে একজোট করার কাজ চালিয়ে যাব। এজন্য সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার কথাও জানান আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প এবং ওনার চরম প্রোজেক্ট ২০২৫-কে হারাতে সম্পূর্ণ শক্তি লাগানোর কথাও বলেন।

কমলা জানান, নির্বাচনের আর ১০৭ দিন বাকি রয়েছে। এও নির্বাচন একসঙ্গে মিলে লড়াই করব এবং জিতব। এই প্রসঙ্গে জো বাইডেনের অসাধারণ নেতৃত্বের প্রসঙ্গ তুলে প্রশংসাও করেন। বলেন, নতুন আমেরিকা তৈরি করতে বাইডেন যেভাবে কাজ করেছেন তা অবশ্যই প্রসংসনীয়। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার সেবা করা একটা বড় সম্মান বলেও উল্লেখ করেছেন কমলা।

বলে রাখা প্রয়োজন, ডেমোক্রেটরা যদি কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দেয় তাহলে দেশে তৈরি হবে নয়া ইতিহাস। প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গেও রয়েছে অন্তত গুরুত্বপূর্ণ যোগ। তৎকালীন মাদ্রাজে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের জন্ম।

একটা সময় বহুবার ভারতেও এসেছেন। ফলে মার্কিন প্রেসিডেন্টের পদে কমলা লড়লে এবং জিতলে তা ভারতের কাছে হবে গর্বের। বলে রাখা প্রয়োজন, বাইডেন প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য কমলা হ্যারিসের নাম সামনে এনেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+