ফের ইমরানের সঙ্গে বৈঠক হবে ট্রাম্পের! মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের দুবার সাক্ষাৎ নিয়ে জল্পনা
সাতদিনের আমেরিকা সফরে দুবার আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর।
সাতদিনের আমেরিকা সফরে দুবার আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে বৈঠকে বসবেন একবার। জানা গিয়েছে, হাউডি মোদী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের একবার সাক্ষাৎ হবে রবিবার। সোমবার হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। আবার মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম বৈঠকের ফাঁকেই নিউইয়র্কে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীর সঙ্গে হাউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানের যোগ দেওয়ার পর রবিবারেই নিউইয়র্কে পৌঁছবেন মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। হাউস্টনের ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার ইন্ডিয়ান-আমেরিকান অংশ নেবেন বলে জানা গিয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট এর পরেই ওহিয়োয় যাবেন। সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গ বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এইদফায় একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট।
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ট্রাম্প রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষম দেবেন। এরপরেই তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শুরু করবেন।
মঙ্গলবার নিউইয়র্কে মোদী-ট্রাম্প বৈঠক হলে, গত কয়েকমাসে তা হবে চতুর্থবারের বৈঠক। দুই রাষ্ট্রনেতার আলোচনায়, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications