Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন আমেরিকা থেকে হাতে করে কি নিয়ে ফিরছেন প্রধানমন্ত্রী মোদী? জানলে একেবারে আশ্চর্য হবেনই

ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি যাওয়া দেড় শতাধিক প্রত্মতাত্ত্বিক নিদর্শন নিয়ে ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুরি, পাচার কিংবা অবৈধ ব্যবসা রুখতে একগুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের। এমন অন্তত ১৫৭টি মূর্তি এবং অন্যান্

ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি যাওয়া দেড় শতাধিক প্রত্মতাত্ত্বিক নিদর্শন নিয়ে ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুরি, পাচার কিংবা অবৈধ ব্যবসা রুখতে একগুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের। এমন অন্তত ১৫৭টি মূর্তি এবং অন্যান্য নিদর্শন মোদীর হাতে আমেরিকার তরফে তুলে দেওয়া হয়েছে।

জানেন আমেরিকা থেকে হাতে করে কি নিয়ে ফিরছেন প্রধানমন্ত্রী

আমেরিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে ব্রোঞ্জের নটরাজ থেকে শুরু করে টেরাকোটার ফুলদানি। কোনওটি ১২শ শতকের আবার কোনওটি ১৪শ শতকের। এমনকি দুহাজার খ্রিষ্ট পূর্বাব্দের জিনিসও রয়েছে। অন্তত ৪৫টি নিদর্শন রয়েছে খ্রিষ্ট পূর্বাব্দের।

একদিকে ৬০টি মুর্তিতে রয়েছে হিন্দুত্বের নিদর্শন, ১৬ টি মূর্তি রয়েছে বুদ্ধিসিম এবং জৈনদের বেশ কিছু মূর্তি রয়েছে। এই সমস্ত প্রত্মতাত্ত্বিক নিদর্শন কোনওটি ধাতবের, আবার কোনওটি তৈরি করা হয়েছে পাথর কিংবা টেরাকোটার। লক্ষ্মী নারায়ন, বুদ্ধ, শিব-পার্বতীর মূর্তি রয়েছে ব্রোঞ্জের। তেমনই ২৪ জনের জৈন তীর্থংকরের মূর্তি রয়েছে সেখানে।

বেশ কিছু প্রাচীন যুগে পাথর কেটে তৈরি মূর্তি রয়েছে বলেও জানা গিয়েছে। ৫৬ টি টেরাকোটার মূর্তি রয়েছে। যেগুলি খ্রিষ্ট পূর্বাব্দের বলে জানা গিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে পাচার কিংবা চুরি হয়ে যাওয়া পুরানো দিনের মূর্তিগুলি ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার। ২০১৪ সাল থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ২০০টি মূর্তি উদ্ধার করেছে ভারত। কিন্তু আমেরিকা অন্তত ১৫৭টি মূর্তি এবং অন্যান্য নিদর্শন মোদীর হাতে তুলে দিয়েছে আমেরিকা।

চুরি যাওয়া প্রত্মতাত্ত্বিক নিদর্শনগুলি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে।

প্রত্মতাত্ত্বিক নিদর্শনগুলি বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি কিংবা পাচার হয়েছে। সেই তালিকাতে যেমন রয়েছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, অন্ধ্রপ্রদেশম পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থান, উত্তরাখন্ড, বিহার।

অন্যদিকে, সূত্রের খবর, কমলা হ্যারিসকে দু'টি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে কমলার ঠাকুরদা পিভি গোপালনের একটি নথিও রয়েছে বলে জানা যাচ্ছে। তাতে পিভি গোপালনের স্বাক্ষরও রয়েছে বলে জানা যাচ্ছে। কাঠের হ্যান্ডিক্রাফটের ফ্রেমের বাঁধিয়ে ওই উপহার দেওয়া হয়েছে মার্কিন উপরাষ্ট্রতিকে।

অন্যদিকে কমলাকে মিনার কাজ করা দাবার সেটও উপহার দিয়েছেন মোদী। জানা যাচ্ছে, এই দাবার সেটটি কাশীতে তৈরি হয়েছিল। বিশেষ উপহারের জন্যই মূলত বিশেষ অর্ডার নিয়ে এই দাবা সেটটি তৈরি করেছিলেন কারিগরেরা। দাবার প্রতিটি ঘুঁটিই বিশেষ ভাবে উজ্বল। গোটা সেট জুড়েই অত্যন্ত মনোহারী ও ভারতীয় সংস্কৃতির ছোঁয়া রয়েছে।

এদিকে এই অন্যন্য উপহার পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কমলাও। বারেবারেই ধন্যবাদ জানান মোদীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+