আউকুস নিরাপত্তা জোটে নেই ভারত, জানাল আমেরিকা
আউকুস নিরাপত্তা জোটে নেই ভারত, জানাল আমেরিকা
আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া একযোগে যে আউকুস নিরাপত্তা জোট তৈরি করেছে তাতে ভারত নেই, এ বিষয় স্পষ্ট করল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও কোয়াড জোটে ভারত আমেরিকা জাপান অস্ট্রেলিয়া রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট স্কট মরিসন এবং গ্রেট ব্রিটেন প্রেসিডেন্ট বরিস জনসন, বিশ্ব রাজনীতির এই তিন মহারথীর উদ্যোগে গড়ে উঠতে চলেছে ত্রিশক্তি জোট। যা মূলত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি নিয়ন্ত্রণের জন্যই তৈরি৷ এই জোটের মাধ্যমে একাধিক পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরির প্রযুক্তি আমেরিকা ও ব্রিটেনের কাছে থেকে নিতে পারবে অস্ট্রেলিয়া।

যদিও এরপরই সাংবাদিকরা সাকিকে প্রশ্ন করেন, যে ২৪ তারিখ ভারত, জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়া মুখোমুখি বসছে কোয়াড সামিটে৷ এদের যখন ডেকে পাঠানো হয়েছে তখন কি কোনওভাবে এদের আউকুসের সামরিক সহযোগী করা হবে? বা অস্ট্রেলিয়ার মতো বিশেষ সামরিক সুযোগ দেওয়া হবে? উত্তরে সাকি বলেন সেক্ষেত্রে জোটের নাম কী হবে? জাউকুস না জাইয়াউকুস?
যথারীতি ফ্রান্স এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে৷ তাঁদের মতে এর ফলে মিত্র রাষ্ট্রগুলির মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দেবে। ফরাসি দাবির প্রত্যুত্তরে সাকি যদিও বলেন, ' অবশ্যই এই বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা করা হবে৷ কিন্তু, ফ্রান্স একা নয়, তাদের পাশাপাশি বহু রাষ্ট্র রয়েছে যাদের সঙ্গে আলোচনা করতে হবে৷' চিনও এই জোটের বিরোধিতা করে বলেছে এই সব বিশেষ জোটের ফলে স্থানীয় নিরাপত্তা বিঘ্নিত হবে৷ পাশাপাশি ইন্দ্রো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অস্ত্রের কেনাবেচা বাড়বে।












Click it and Unblock the Notifications