Arunachal Pradesh: ভারতেরই অংশ অরুণাচল প্রদেশ! পাশে দাঁড়িয়ে চিনকে বার্তা আমেরিকার
Arunachal Pradeshঃ অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ! মান্যতা দিল ওয়াশিংটন। চিনকে ধাক্কা দিয়ে এমনটাই দাবি মার্কিন এক আধিকারিকের। সম্প্রতি অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চিন। শুধু তাই নয়, জায়গাটির নাম 'জাংনান' বলেও মন্তব্য করেন চিনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল জাং শিয়াওজাং।
ফলে ভারতের দাবি সম্পূর্ণ অবৈধ বলেও দাবি করেন তিনি। চিনের এহেন দাবি ঘিরেই শুরু হয় জোর বিতর্ক। চিনের এহেন মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দেয় ভারতও। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অরুণাচল প্রদেশ নিয়ে কে কী বলছে তাতে ভারতের কিছু যায় আসে না। অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতের অবিচ্ছদ্য অংশ আছে এবং থাকবে।

ঐতিহাসিক ভাবেও অরুণাচল প্রদেশের সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই বলও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভূখণ্ড দাবি করলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। অরুণাচল প্রদেশ সম্পূর্ণ ভাবে ভারতের অংশ বলেই দাবি করেন কেন্দ্রীয়মন্ত্রী।
শুধু তাই নয়, এলাকার উন্নয়ন করা আমাদের সার্বভৌম অধিকার এবং তা থেকে কেউ আমাদের আপত্তি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আর এই বিতর্কের মধ্যেই এই ইস্যুতে এবার ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। প্রত্যেকদিন সাংবাদিক বৈঠকে সম্প্রতি মিলিত হন মার্কিন সরকারের (US State Department) মুখপাত্র ভেদান্ত প্যাটেল (Vedant Patel)।
অরুণাচল ইস্যুতে তাঁর দাবি, ভারতীয় ভুখন্ড হিসাবে অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। সীমান্ত পেরিয়ে কোনও ধরনের উস্কানি কিংবা একতরফা সিদ্ধান্ত বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তায় জানিয়েছেন মার্কিন ওই আধিকারিক। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার এহেন দাবি চিনের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বলে রাখা প্রয়োজন, অরূণাচল প্রদেশ নিয়ে চিনের এহেন দাবি নতুন নয়।এর আগেও অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকা বলে দাবি করেছে বেজিং। এমনকি প্রকাশ করেছে মানচিত্রও। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরকে কটাক্ষ করে বিবৃতিও দিয়েছে চিনের সরকার। যদিও বারবারই চিনের এহেন দাবিকে মনগড়া বলে উড়িয়ে দিয়েছে ভারত।
এমনকি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও চিন সেনার আজব দাবির পরেও বার্তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র রনধির জয়সওয়াল বলেন, 'অরণাচল প্রদেশ নিয়ে চিনের অযৌক্তিক দাবি নজর রয়েছে'। চিনের দাবি সম্পূর্ণ ভিতিহীন।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications