করোনা ভাইরাসের তথ্য নিয়ে 'ব্যবসা' করার চেষ্টায় চিন! আমেরিকার ফের বড়সড় তোপ

করোনা ভাইরাসের তথ্য নিয়ে 'ব্যবসা' করার চেষ্টায় চিন! আমেরিকার ফের বড়সড় তোপ

করোনা ভাইরাস সম্পর্কে সমস্ত তথ্য চিন বিশ্বের সামনে তুলে ধরছে না। এমন দাবি বারবার করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, চিন কোনও মতে নিজের দেশের তথ্য আটকে রাখতে চাইছে। যাতে ভবিষ্যতে এই তথ্যকে বড়সড় ব্যবসার কাজে লাগাতে পারে।

কীভাবে তথ্য নিয়ে ব্যবসা করতে পারে চিন?

কীভাবে তথ্য নিয়ে ব্যবসা করতে পারে চিন?

ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতার দাবি, করোনা সংক্রান্ত যুগান্তকারী তথ্য নিজের কাছে রেখে চিন ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে যেতে চাইছে। এই ভ্যাকসিন যে দেশ আগে প্রকাশ্যে আনবে, স্বাভাবিকভাবেই সেদেশ থেকে চড়া দামে ভ্যাকসিন বিক্রি হবে। আর সেদেশের অর্থনীতির পারদ উপরে যাবে।

প্রতিযোগিতার পারদ চড়িয়ে আমেরিকার দাবি

প্রতিযোগিতার পারদ চড়িয়ে আমেরিকার দাবি

মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতা নভারো সাফ জানিয়েছেন যে , মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে চিন কিছুতেই ভ্যাকসিন তৈরি করতে সফল হবে না। শেষ পর্যন্ত এটা যদি ব্যবসায়িক লড়াই হয়, তাহলে তাতে বাজিমাত করবে আমেরিকাই।

 আমেরিকার করোনা পরিসংখ্যান

আমেরিকার করোনা পরিসংখ্যান

আমেরিকায় এই মুহূর্তে ৭ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার। এমন পরিস্থিতিতে ট্রাম্প সরকারের দাবি করোনায় চিনের পরিসংখ্যান ঠিক নেই। চিন নিজের দেশের আক্রান্ত ও মৃতের সংখ্যা ঠিকভাবে জানাচ্ছে না বলে জানায় আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+