Who is Keir Starmer: ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন কিয়ের স্টার্মার! জানেন কে এই ব্যক্তি
Who is Keir Starmer: ব্রিটেনের ইতিহাসে (UK General Elections 2024)পালাবদলের ইঙ্গিত। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের নেতৃত্বে কনজারভেটিভদের হার কার্যত নিশ্চিত। ভোটের ফলাফল সামনে আসছে। আর তাতে স্পষ্ট লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠার দিকে এগিয়ে চলেছে।
মনে করা হচ্ছে ৬৫০ থেকে ৪০০ এরও বেশি আসন পেতে পারে লেবাররা। কিয়ের স্টার্মার (Keir Starmer) নেতৃত্বে এবার সে দেশের নির্বাচনে লড়াই করে লেবার পার্টি (Labour Party)। আগামিদিনে সে দেশের প্রধানমন্ত্রী পদে বসতে পারে কিয়ের। কিন্তু কে এই ব্যক্তি?

Who is Keir Starmer: কিয়ের স্টার্মার আসলে কে?
প্রকাশিত তথয অনুযায়ী, কিয়ের স্টার্মার সাধারণ কোনও রাজনীতিবিদ নন। এমনকি পেশাদার রাজনীতিবিদও নন। ৯ বছর আগে প্রথমবার সে দেশের সাংসদ হিসাবে নির্বাচিত হন। একজন সাধারণ আইনজীবী হিসাবে কাজ করতেন। সরকারের হয়ে মামলা এবং মানবাধিকার সংক্রান্ত মামলা লড়ার ক্ষেত্রে কিয়ের স্টার্মার নাম বেশ জনপ্রিয় হয়। কিন্তু তাঁর হাত ধরেই লেবার পার্টির ব্যাপক উত্থান ঘটে সে দেশের রাজনীতিতে।
কিয়ের স্টার্মার ব্রিটেনের বিরোধী নেতা হিসাবে চার বছর তাঁর দায়িত্ব পালন করেছেন। একেবারে মাটি কামড়ে থেকে গত কয়েক বছর কাজ করেছেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর লেবার পার্টি সরকার গঠনের পথে, আর তা সম্ভব হয়েছে কিয়ের কাজে। মানুষকে লেবার পার্টির বিষয়ে বোঝাতে পেরেছেন। তৈরি করতে পেরেছেন একটা ভরসার জায়গা। অর্থনৈতিক অস্থিরতা থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামো। একাধিক ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে যান কিয়ের।
গত ২২ মে প্রধানমন্ত্রী ঋষি সুনক নির্বাচন ঘোষণা করেন। এরপরেই কিয়ের স্টার্মার বলেন, লেবার পার্টির পক্ষের ভোট মানে দেশের স্থিরতার পক্ষে ভোট। আর্থিক এবং রাজনৈতিক স্থিরতার পক্ষে ভোট। আর তাতেই ব্রিটেনের মানুষ যে ভরসা রাখছে তা কার্যত স্পষ্ট এক্সিট পোলে।
১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন কিয়ের। একেবারেই সাধারণ পরিবারে মানুষ। মা ছিলেন একজন নার্স এবং বাবা ছিলেন একজন টুলমেকার। লেবার পার্টির প্রথম নেতা কির হার্ডির নামানুসারে তাঁর নামকরণ হয়। চার সন্তানের মধ্যে কিয়ের ছিলেন একজন। লন্ডনের বাইরে একেবারে গরীব পরিবারে বেড়ে ওঠা। আর্থিক জটিলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন কিয়ের স্টার্মার। পরবর্তীকালে লিডস বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেছেন। রাজনীতিবিদের পাশাপাশি আইনজীবী হিসাবেও বেশ সফল ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী,












Click it and Unblock the Notifications