Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

UK Election: ব্রিটেনের সাধারণ নির্বাচনে আসন সংখ্যা-প্রার্থী-ভোটার-ভোট কেন্দ্রের সংখ্যা একনজরে

UK Election: অনেকগুলি রাজনৈতিক দল থাকলেও ব্রিটেনে সাধারণ নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষ। বৃহস্পতিবার সেখানে ভোট চলছে। এবারের নির্বাচনে গত ১৪ বছর ধরে ক্ষমতাসীন থাকা কনজারভেটিভদের ক্ষমতাচ্যুত হওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তার প্রেক্ষিতে ব্রিটেনে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এবারের নির্বাচনে হারের মুখে পড়তে পারেন ঋষি সুনাক মন্ত্রিসভার অন্তত পনেরোজন মন্ত্রী। তাঁদের মধ্যে অন্যতম হলেন অর্থসচিব জেরেমি হান্ট, প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস এবং কমন্স নেতা পেনি মর্ডান্ট। ব্রিটেনের নির্বাচনে আসন সংখ্যা-প্রার্থী-ভোটার-ভোট কেন্দ্রের সংখ্যা একনজরে দেখে নেওয়া যাক।

britain election

আসন সংখ্যা
ব্রিটেনের সংসদে রয়েছে মোট ৬৫০টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ৩২৬ টি আসন পেতে হবে। এইসব আসন ছড়িয়ে রয়েছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড জুড়ে।

প্রার্থী সংখ্যা
এবারের নির্বাচনে ব্রিটেনে ৯৮ টি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ৪৫১৫ জন। যা একটি রেকর্ড। তাঁদের মধ্যে ৪৫৯ জন নির্দল এবং ৩০ শতাংশ মহিলা। ইলেক্টোরাল রিফর্ম সোসাইটি অনুসারে প্রার্থীদের মধ্যে সবচেয়ে সাধারণ নাম হল ডেভিড। যা ১০০-র বেশি প্রার্থীর রয়েছে।
এবারের নির্বাচনে সব থেকে কমবয়সী প্রার্থী হলেন ১৮ বছর বয়সী পেড্রো দ্য কনসিকাও এবং অ্যাডাম ওয়েন জোসেফ গিলম্যান। আর সব থেকে বেশি বয়স্ক হলেন ৮৬ বছরের জন হিউ মরিস।

ভোটার সংখ্যা
সরকারি তথ্য অনুসারে ২০২৩-এর ডিসেম্বরে ব্রিটেনে নথিভুক্ত ভোটারের সংখ্যা চার কোটি ষাট লক্ষের মতো। তবে পরবর্তী সময়ে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়েছে। এবারের ভোটে প্রথমবারের মতো পনেরো বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকা ব্রিটিশ নাগরিকরাও ভোট দেওয়ার যোগ্য।

ভোট কেন্দ্রের সংখ্যা
এবারের নির্বাচনে ব্রিটেনে ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪০ হাজার। ভোট কেন্দ্রগুলির নির্দিষ্ট মানধণ্ড রয়েছে। এর মধ্যে একটি হল প্রতিটি ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেসযোগ্য হতে হবে। এবারের নির্বাচনে কয়েকটি পাব, একটি জাহাজ, একটি মৌচাক কেন্দ্র, একটি ক্রিকেট মাঠকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+