Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ট্রাম্পের মন্তব্যে ব্রিটেনে ক্ষোভ, ন্যাটোর ভূমিকা নিয়ে ক্ষমা চাইলেন স্টারমার

ইউক্রেন যুদ্ধ থেকে আফগান যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা প্রশ্নে ন্যাটোর অবদান নিয়ে বিতর্ক নতুন নয়। তবে সাম্প্রতিক মন্তব্যে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে মন্তব্যকে "অপমানজনক" বলে কড়া ভাষায় নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রকাশ্যে ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন।

ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তানে সামরিক অভিযানের সময় ন্যাটোর যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য সদস্য দেশগুলির সেনারা "পিছনে দাঁড়িয়ে" ছিল ও মূল লড়াইয়ের বোঝা বহন করেছে কেবল আমেরিকা। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্র সংকটে পড়লে ন্যাটো আদৌ সাহায্যে এগিয়ে আসবে কি না।

ট্রাম্পের এই মন্তব্যেই ক্ষুব্ধ লন্ডন। স্টারমার বলেন, "যে ব্রিটিশ সেনারা আফগান মাটিতে প্রাণ দিয়েছে কিংবা আহত হয়েছে তাদের পরিবারকে এই মন্তব্য চরমভাবে আঘাত করেছে। তাদের সাহস, আত্মত্যাগ আর দায়িত্ববোধ চিরকাল মনে রাখার মতো। ট্রাম্পের বক্তব্য অপমানজনক ও সত্যি বলতে লজ্জাজনক।"

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মাত্র চার সপ্তাহের মাথায় আফগানিস্তানে শুরু হয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান। শুরু থেকেই তা ছিল বহু দেশের যৌথ প্রয়াস। প্রথমবারের মতো ন্যাটো সক্রিয় করে সম্মিলিত প্রতিরক্ষার ধারা যা যুক্তরাষ্ট্রের উপর হামলাকে সদস্য রাষ্ট্রগুলির ওপর হামলা হিসেবেই বিবেচনা করে।

তাই ট্রাম্পের বক্তব্য শুধু কূটনৈতিক প্রশ্নই নয়, যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো সেনাদের সম্মান নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে। ব্রিটেনে প্রতিরক্ষা মহলের একাংশ বলছেন, আফগান মিশনে যুক্তরাজ্যের ভূমিকাই প্রমাণ করে যে ন্যাটো শুধু কোনও ছাতার সংগঠন ছিল না, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রে তা ছিল প্রাণঘাতী সহযোগিতা।

ট্রাম্প এখনও ক্ষমা চাওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে স্টারমারের মন্তব্যে স্পষ্ট আটলান্টিক পারের দুই পুরনো মিত্রের সম্পর্কের মধ্যেই নতুন করে উত্তাপ জমছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+