রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির প্রশ্নে দুই পর্ন তারকা! তোলপাড় শিক্ষামহল
ঢাকার রামকৃষ্ণ মিশনে নবম শ্রেণির প্রশ্নে দুই পর্ন তারকার নাম আসার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সেদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি।
ঢাকার রামকৃষ্ণ মিশনে নবম শ্রেণির প্রশ্নে দুই পর্ন তারকার নাম আসার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সেদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে নির্বাচনী প্রশ্নপত্রে( এমসিকিউ) দুই প্রশ্নের সম্ভাব্য উত্তরে পর্ন তারকার নাম দেওয়া হয়েছিল। প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত শিক্ষক শঙ্কর চক্রবর্তীকে পাঁচদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার।
আম আঁটির ভেঁপু লিখেছেন সানি লিওনি, রবীন্দ্রনাথের বাবা মিয়া খলিফা
১৭ এপ্রিল বুধবার এমনই প্রশ্নপত্রে পরীক্ষা নেয় ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। নবম শ্রেণির এমসিকিউ প্রশ্ন। আট নম্বর দাগের প্রশ্নে রয়েছে আম আঁটির ভেঁপু কার রচিত। সম্ভাব্য উত্তর হিসেবে রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সানি লিওনি, বনফুল এবং কবীর চৌধুরী। ২১ দাগের প্রশ্নে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম। সম্ভাব্য উত্তর হিসেবে
রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মিয়া খলিফার নাম। প্রশ্নপত্র এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

শিক্ষককে শোকজ
প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার জানিয়েছেন, শোকজ করা হয়েছে অভিযুক্ত শিক্ষক শঙ্কর চক্রবর্তীকে। তাঁকে কাজ থেকে সাময়িক অব্যাহতিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষকের দাবি তিনি ইচ্ছাকৃতভাবে ভুল করেননি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে।

শিক্ষামন্ত্রীর ব্যবস্থাগ্রহণের আশ্বাস
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, স্কুলের প্রশ্নপত্রে এইভাবে পর্ন তারকাদের নাম আসাটা অন্যায়। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
(ছবি সৌজন্য: পিটিআই)
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications