মহাকাশে হেঁটে বেড়ালেন দুই চিনা মহাকাশচারী
চিনের (china) তৈরি নতুন অরবিটাল স্পেশ স্টেশনের (space station) বাইরে হেঁটে বেড়ালের দুই চিনা (china) গবেষক। লিউ বুমিং এবং ট্যাং হংবোকে মহাকাশে হাঁটতে থাকা অবস্থায় লাইভ দেখানো হয়েছে সে দেশের টিভিতে৷
চিনের (china) তৈরি নতুন অরবিটাল স্পেশ স্টেশনের (space station) বাইরে হেঁটে বেড়ালেন দুই চিনা (china) গবেষক। লিউ বুমিং এবং ট্যাং হংবোকে মহাকাশে হাঁটতে থাকা অবস্থায় লাইভ দেখানো হয়েছে সে দেশের টিভিতে৷

কেন মহাকাশে হাঁটলেন দুই চিনা মহাকাশচারী?
চিনা সংবাদমাধ্যম সূত্রের খবর, যে স্পেস ক্যাপসুলটিতে ছিলেন লিউ এবং ট্যাং সেটিরই ১৫ মিটার লম্বা একটি রোবটিক হাত লাগানোর জন্য ক্যাপসুলের বাইরে এসেছিলেন এই দু'জন৷ চিনের এই স্পেস ক্যাপসুলটিতে মোট তিনজন আছেন। যার মধ্যে কমান্ডার নেই হ্যাইসাং ক্যাপসুলের ভেতরে ছিলেন৷
কী কারণে চিনের এই মিশন?
জান গিয়েছে মে মাসে মঙ্গলে একটি মঙ্গল রোভার (মার্স রোভার)-কে মঙ্গলে ঠিকভাবে নামানোর জন্যই এই তৃতীয় অরবিটাল স্পেস স্টেশনে এসেছিলেন এই তিন মহাকাশচারী। যে কাজে মহাকাশে গিয়েছেন লিউ-রা সেটা প্রায় সম্পন্ন হওয়ার মুখে। স্বাভাবিকভাবেই সে দেশের মানুষ বিষয়টি নিয়ে আল্পুত।
কবে মহাকাশে গিয়েছেন লিউ-রা?
চিনের কমিউনিষ্ট পার্টির ১০০ বছর পূর্তি উপলক্ষে মার্সে একটি রোভার নামানোর উদ্দেশ্যে মে মাসেই স্পেশ স্টেশনে পৌঁছেছেন লিউ, ট্যাং এবং নেই। রবিবার লিউ এবং ট্যাং স্পোস স্টেশনটিতে রোবটিক্স আর্ম লাগানোর কাজ সম্পন্ন করেছেন।
আগেও একবার মহাকাশ ঘুরে এসেছেন লিউ
২০০৮ সালে চিনের শেনঝু-৭ মহাকাশ মিশনের অংশ ছিলেন লিউ। সেই সময় স্পেস ক্যাপসুল থেকে বাইরে বেরিয়ে চিনের প্রথম মহাকাশ পদচারীর খেতাব দখলে রেখেছেন ঝাই ঝিগাং। সেবার ক্যাপসুলের ভেতরে ছিলেন লিউ। এবার শেনঝু স্পেস সেন্টার থেকে বেরিয়ে এসে মহাকাশে হেঁটে বেড়ালেন লিউ বুমিংও। আগামি দিনে এই স্পেশ সেন্টার থেকে ১১ টি স্পেস লঞ্চের কথা ভাবছে চিন।












Click it and Unblock the Notifications