তুর্কী আক্রমণে প্রবল বোমাবর্ষণ সিরিয়ায়! যুদ্ধ 'ঠাণ্ডা' করতে জার্মানি-ফ্রান্সের নয়া পদক্ষেপ
তুর্কী হানায় উত্তাল মধ্যপ্রাচ্য। বিশ্বের বিভিন্ন দেশের সমালোচনার ঝড় উপেক্ষা করে কুর্দিশ আক্রমণে কার্যত একরোখা তুরস্ক সেনা। দাপটের সঙ্গে গত ৪ দিন ধরে সিরিয়ার কুর্দিশ যোদ্ধাদের সঙ্গে লড়াই ও অতর্কিত বোমা বর্ষণের পর সিরিয়া সীমান্তের একটা বড় অংশ দখলে নিয়ে নিল তুরস্ক।

তুরস্ক সেনার দখলে সিরিয়ার গুরুত্বপূর্ণ এলাকা
সিরিয়ার বিরোধী যোদ্ধাদের সঙ্গে তুরস্ক সেনার সিরিয়া আক্রমণের ফলে রীতিমতো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। তুরস্ক প্রশাসনের দাবি, সিরিয়ার সীমান্তবর্তী শহর রস আল অয়ন শহরটির দখল নিয়ে ফেলেছে তুরস্ক সেনা। এবার কুর্দিশ যোদ্ধাদের কাবু করা সময়ের অপেক্ষা মাত্র।

মার্কিন দুশ্চিন্তা ও আইএস জঙ্গিদের সুবিধা!
সিরিয়ায় তুর্কী আক্রমণের ফলে রীতিমতো দুশ্চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ,যে কুর্দিশ যোদ্ধাদের সঙ্গে তুরস্ক সেনার যুদ্ধ চলছে , তারা একটা সময় মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। আর সেই কুর্দিশরাই এখন বিপদে। ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে কুর্দ উপজাতি অধুষ্যিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মদতে মার্কিনিরা ৫ বছর টানা যুদ্ধ করেছে সিরিয়ার মাটিতে। তবে এখনের পরিস্থিতিতে ফের একবার আইএস জঙ্গিরা সুবিধার জায়গা পেয়ে যেতে পারে বলে আশঙ্কা।

কেন সুবিধা পেতে পারে আইএস?
গোটা সিরিয়া এখন প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিচ্ছে। এর আগে গত ৫ বছরে মার্কিন সেনার দাপট। মাঝের সময়টায় একাধিক যুদ্ধ। আর এবার তুর্কী হানা। তুর্কী যুদ্ধবিমানের প্রবল বোমা বর্ষণ গত ৪ দিন ধরে বেড়েছে সিরিয়ায়। সেখানে এক লাখেরও বেশি মানুষ এখন ঘর ছাড়া। আর এই সংকটের পরিস্থিতির সুযোগে সেখানে ফের একবার আইএস জঙ্গিরা মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা অনেকের।

জার্মানি-ফ্রান্সের 'ঠাণ্ডা' করার দাওয়াই!
মধ্যপ্রাচ্যে যুদ্ধের রণদুন্দুভি শান্ত করতে এবার ময়দানে নামছে জার্মানি ও ফ্রান্স। দুটি দেশের তরফে তুরস্ককে অস্ত্র বিক্রি বন্ধ করা হয়েছে। ফলে যুদ্ধ তাতে খানিকটা 'ঠাণ্ডা' হতে পারে বলে মনে করা হচ্ছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications