Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ট্রাম্পের শুল্ক হুমকির ছাপ, কিন্তু কার্যকর হলো ১০ শতাংশ

মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিলেও বাস্তবে কার্যকর হলো মাত্র ১০ শতাংশ শুল্ক। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে দেশের শুল্ক ও সীমান্ত রক্ষা সংস্থা, ইউনাইটেড স্টেটস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, নতুন নিয়ম কার্যকর করেছে।

সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা দেশের ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেও, দেশটির প্রধান আইন প্রয়োগকারী সংস্থা তা অবলম্বন করেনি। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছে, শুল্ক ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি চলছে।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট করা হয়েছে, ট্রাম্পের উদ্যোগে বিভিন্ন দেশের ওপর একপক্ষীয়ভাবে আরোপিত শুল্ক অবৈধ। আদালত জানিয়েছে, জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প শুল্ক আরোপ করেছেন, যা প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার হিসেবে ধরা হয়েছে।

রায়ের পর হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, "সাম্প্রতিক রায় অনুযায়ী আইইইপিএ এর অধীনে আরোপিত অতিরিক্ত শুল্ক আর কার্যকর থাকবে না। যত দ্রুত সম্ভব এর আদায় বন্ধ করা হবে।" এর মধ্যেই ট্রাম্প স্বাক্ষর করেছেন ১০ শতাংশ শুল্ক আরোপের নতুন নির্দেশে ও ভবিষ্যতে তা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।

আইন অনুযায়ী, ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা প্রাথমিকভাবে অনুমোদন ছাড়া এই শুল্ক ১৫০ দিনের বেশি কার্যকর রাখা সম্ভব নয়, তাই এটি কেবল সাময়িক ব্যবস্থা হিসেবেই নেওয়া হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+