কর ফাঁকি দেওয়ায় অভিযুক্ত ট্রাম্পের সংস্থা
কর ফাঁকি দেওয়ায় অভিযুক্ত ট্রাম্পের সংস্থা
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে বড়সড় কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছে নিউইয়র্ক অথারিটি। ১.৭ মিলিয়ন আমেরিকান ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছে সংস্থাটি।

কার বিরুদ্ধে অভিযোগ?
ট্রাম্পের প্রধান অর্থনৈতিক সচিব অ্যালেন ওয়েজেনবার্গেকে কর ফাঁকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত করেছে নিউইয়র্কের আদালত৷ যদিও এই কর ফাঁকি দেওয়ার ঘটনায় সরাসরি ট্রাম্পকে দোষী করেনি নিউইয়র্ক অথারিটি। প্রায় দু'বছর ধরে তদন্ত চালিয়েই ওয়েজেনবার্গকে কর ফাঁকি দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে।

কী অভিযোগ ট্রাম্পের প্রধান অর্থনৈতিক সচিবের বিরুদ্ধে?
আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর,অনেক বছর ধরে ট্রাম্পের সংস্থা থেকে 'অফ দ্য বুক' টাকা নিতেন ওয়েজেনবার্গ। বাড়ি বাড়া, গাড়ি কেনার টাকা, স্কুল এবং টিউশন ফিজ হিসেবে বড় অঙ্কের টাকা কোম্পানি থেকে নিতেন ওয়েজেনবার্গ, কিন্তু স্থানীয় সরকারকে এ বিষয়ে অবহিত করেননি কখনও। ফলে এই টাকাগুলির উপর কখনও কর দিতে হয়নি ওয়েজবার্গকে!

কী বলছেন ট্রাম্প?
পুরো অভিযোগকে উড়িয়ে দিয়ে ট্রাম্প জানিয়েছেন দেশের চরম বামপন্থীরা এইভাবে তারসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। তবে এভাবে কখনওই তাকে আটকানো যাবে না। এভাবে তাঁকে দমানোও সম্ভব নয় বলে জানিয়েছেন ট্রাম্প৷ তবে তিনি যাই বলুন না কেন এই কর ফাঁকি দেওয়ার ঘটনায় ওয়েজেনবার্গের 'অফ দ্য বুক' লেনদেনে ট্রাম্পের সই করা চেকও পেয়ছে তদন্তকারী সংস্থা। এরকমটাই জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম৷
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications