শেষমেষ আমেরিকাতেও নিষিদ্ধ টিকটক! মোদীর দেখাদেখি চিনা সংস্থার বিরুদ্ধে কড়া ঘোষণা ট্রাম্পের

রবিবার থেকে আমেরিকায় নিষিদ্ধ হবে টিকটক, জানিয়ে দিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প টিকটকের বিক্রি চেয়েছিলেন। তবে মাইক্রসফটকে টিকটক বিক্রি করতে চায়নি পেরেন্ট কোম্পানি বাইটডান্স। খবর আসে যে মাইক্রোসফ্টের বিকল্প হিসাবে ওব়্যাকেলকে নিজেদের ব্যবসায়িক পার্টনার হিসাবে বেছে নিয়েছিল টিকটক। কিন্তু তাতে শান্ত করা যায়নি ট্রাম্পকে।

টিকটককে ট্রাম্পের হুমকি

টিকটককে ট্রাম্পের হুমকি

উল্লেখ্য, আগেই টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত৷ টিকটকের পেরেন্ট কোম্পানি চিনের বাইটডান্স। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, বাইটডান্স তাদের আমেরিকার সম্পত্তি সে দেশের কোনও সংস্থাকে বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ করা হবে৷

চিনের মিডিয়ার দাবিতে জল্পনা শুরু হয়

চিনের মিডিয়ার দাবিতে জল্পনা শুরু হয়

এর আগে চিনের সরকারি মিডিয়ার দাবি করেছিল যে মাইক্রোসফ্ট বা ওব়্যাকেল, কাউকেই বিক্রি করা হচ্ছে না টিকটক। চিনের এই মন্তব্যেই জল্পনা বেড়ে গিয়েছিল সতগুণ। চাপ প্রয়োগ করে করে টিকটকের মার্কিন ব্যবসা বিক্রির জন্য ট্রাম্প প্রশাসন যে সময়সীমা বেধে দিয়েছিল তা পেরিয়েছে তিনদিন আগেই। এরই মাঝে আজ ওয়াশিংটনের তরফে টিকটক নিষিদ্ধ করার ঘোষণা করে।

মার্কিন ইউজারদের তথ্য মুছতে হবে টিটককে

মার্কিন ইউজারদের তথ্য মুছতে হবে টিটককে

এদিকে মার্কিন ইউজারদের যেসব তথ্য টিকটকের ঘরে জমা পড়েছে, তা নষ্ট করে ফেলতে হবে বাইটডান্সকে। সব তথ্য নষ্ট করা হয়ে গেলে মার্কিন মুলুকের ফরেন ইনভেস্টমেন্ট কমিটিতে তা জানাতে হবে। যদিও এই সব বিষয়ে নিয়ে আগেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ঠুকেছে বাইটডান্স।

ট্রাম্পের বিরুদ্ধে টিকটকের মামলা

ট্রাম্পের বিরুদ্ধে টিকটকের মামলা

এর আগে ৪৫ দিনের আল্টিমেটাম সমেত ট্রাম্পের আদেশ জারির পর টিকটক বন্ধের নিষেধাজ্ঞার হুমকিকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছিল টিকটক। তারা দাবি করেছিল, ট্রাম্পের আদেশ আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনের অপব্যবহার। বেজিংয়ের তরফে একই সুরে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওয়াশিংটনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+