পুলওয়ামার তিনবছর অতিক্রান্ত, এখনও পাকিস্তানের আশ্রয়েই রয়েছে হামলার মূল চক্রীরা
পুলওয়ামার তিনবছর অতিক্রান্ত, এখনও পাকিস্তানের আশ্রয়েই রয়েছে হামলার মূল চক্রীরা
পাকিস্তানকে আশ্রয় করে একধিক জঙ্গি সংগঠন বারবার ভারতে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে গিয়েছে৷ যে তালিকায় শেষ নাম পুলওয়ামা। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠি কাশ্মীরের পুলওয়ামাতে একটি সেনা জওয়ানবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটায়৷ ঘটনায় শহিদ হন ৪০ জন ভারতীয় সেনা জওয়ান। যদিও ভারত অল্প সময়েই এই ঘটনার শাস্তি সরূপ পাকিস্তানের বালাকোটে ঢুকে এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দেয় একাধিক জইশ-ই-মহম্মদ জঙ্গি ঘাঁটি৷ তবে গোয়েন্দা সূত্র জানাচ্ছে পুলওয়ামার ৩ বছর অতিক্রান্ত হলেও এখনও পাকিস্তানের আশ্রয়েই রয়েছেন জইশের দুই মাথা আলভি ভাইরা।

ভারতে সন্ত্রাসবাদী হামলার সমালোচনায় QUAD?
সম্প্রতি কোয়াডভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই ২৬/১১ এবং ২০১৬ সালের পাঠানকোট এয়ারবেস সন্ত্রাসী হামলা ও পুলওয়ামার ঘটনার নিন্দা জানানো হয়েছে। কোয়াডোর চার সদস্য দেশ আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়টির কড়া নিন্দা করেছে এবং সন্ত্রাসী হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। যদিও কোয়াডের বিদেশমন্ত্রীরা ভারতে সন্ত্রাসবাদী হামলাগুলির জন্য সরাসরি পাকিস্তানের নাম নেওয়া থেকে বিরত থেকেছেন৷

কোয়াড কী?
মূলত ব্যবসায়িক ক্ষেত্রে উন্মুক্ত প্রশান্ত-মহাসগরীয় অঞ্চল, করোনা নিয়ন্ত্রন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও জলবায়ুর সুস্থতা এবং সঙ্গে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিকে সামনে রেখেই কোয়াড গঠন করা হয়েছে৷

এক নজরে পুলওয়ামা হামলা
২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা চালায় জইশ ই মহম্মদ৷ পাকিস্তানের বাহাওয়ালপুরে মাসুদ, রউফ এবং আম্মার আলভি ভাইরা সম্মিলিত ভাবে এই হামলা পরিকল্পনা করেছিল৷ এই হামলার পর নরেন্দ্র মোদী সরকার ২৬ ফেব্রুয়ারি ২০১৯ এ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার অঞ্চলের বালাকোটের জাবা টপ-এ জইশ এর জঙ্গি শিবিরগুলির উপর এয়ারস্ট্রাইক করে সেগুলি ধ্বংস করে জইশ কে উচিৎ শিক্ষা দেয়। যদিও বালাকোট এয়ারস্ট্রাইকে নিহত সন্ত্রাসীদের সঠিক সংখ্যা জানা যায়নি৷ তবে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল ওই জঙ্গি ক্যাম্পগুলিতে প্রায় ৩০০ জনেরও বেশি জঙ্গি এয়ারস্ট্রাইকের একদিন আগে প্রশিক্ষণ নিচ্ছিল! পুলওয়ামা হামলার পর, ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ অ্যাকশনে নেমেছে এবং আজ পর্যন্ত, পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলাকারী সহ আট সন্ত্রাসীকে খমত করেছে সেনা, সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এখন জম্মুর এনআইএ আদালতে বিচারের সম্মুখিন।

কারা এই আলভি ভাই?
যদিও প্রাক্তন পুলওয়ামার বাসিন্দা এবং এখন পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জইশ অপারেটর, আশিক নেংরু এবং কুখ্যাত আলভি ভাইরা এখনও অধরা৷ তালেবান শাসিত আফগানিস্তানের কান্দাহারে ১৯৯৯ এ আইসি-৮১৪ বিমান ছিনতাইয়ে হাতে খড়ি হয়েছিল আলভি ভাইদের। এরপর মাসুদ আজহারের অধীনে জেইএম ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে এবং ২০০৫ সালে অযোধ্যার রামজন্মভূমি মন্দিরে বড় হামলা চালিয়েছিল৷ পরে পাঠানকোট এয়ারবেসে হামলা ও পুলওয়ামা হামলার পেছনেও রয়েছে এই আলভি ভাইরা। যাদের এখনও আশ্রয় দিয়ে চলেছে পাকিস্তান।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications