কলকাতা-খুলনা ট্রেন যোগাযোগ শুরু ১৬ নভেম্বর থেকে
কলকাতা থেকে ঢাকার পর এবার কলকাতা থেকে খুলনা পর্যন্ত চলবে ট্রেন। ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। সূত্রের খবর, এই ট্রেন চলবে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে।
কলকাতা থেকে ঢাকার পর এবার কলকাতা থেকে খুলনা পর্যন্ত চলবে ট্রেন। ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। সূত্রের খবর, এই ট্রেন চলবে পেট্রাপোল -বেনাপোল সীমান্ত দিয়ে।

বাংলাদেশ থেকে ভারতে বৈধ নাগরিকদের যাতায়াতের সংখ্যা বাড়ছে। ২০১৫ সালে বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিলেন প্রায় ৭ লক্ষ ৫৬ হাজার মানুষ। গতবছরে এসেছেন প্রায় ৯ লক্ষ ৩৩ হাজার মানুষ। আর এবছর গত ছয়মাসে এসেছেন প্রায় ৭ লক্ষ মানুষ। চিকিৎসা এবং উচ্চশিক্ষার জন্যই এঁরা মূলত আসছেন। বিমান ও বাসের ভাড়া বেশি হওয়ায় চাপ বাড়ছে ট্রেনের ওপর। ফলে কলকাতা-ঢাকা ট্রেনের পর এবার কলকাতা-খুলনা ট্রেন চলাচল শুরু হতে চলেছে ১৬ নভেম্বর থেকে। একই সঙ্গে যাত্রীদের সুবিধার জন্য তুলে দেওয়া হচ্ছে কলকাতা-ঢাকা ট্রেনের ইমিগ্রেশন চেকিংও। যা হয়ে থাকে ভারতের গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্তে। এই কাজে প্রায় ঘণ্টা তিনেক সময় ব্যয় হয়। ফলে কলকাতা-ঢাকা ট্রেন যাত্রার সময় কমবে। তবে ট্রেনের মধ্যে নজরদারি চালানো হবে।
১৯৬৫ সাল পর্যন্ত কলকাতা-খুলনা রুটে ট্রেন চলত। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। কলকাতা থেকে খুলনা ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদেরও সুবিধা হবে। কেননা কলকাতা থেকে খুলনা এখন বাস চলাচল চালু থাকলেও, তা ঢাকা হয়ে খুলনা যায়। এবং এই পথে ফেরে। ফলে কলকাতা থেকে খুলনা কিংবা ফিরতি পথে অনেক কম সময়ে, কম খচরে যাতায়াত করা যাবে।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications