এখনই করোনা মুক্তির পথ দেখতে পাবে না বিশ্ববাসী, ফের আশঙ্কার সুর হু প্রধানের গলায়
এখনই করোনা মুক্তির পথ দেখতে পাবে না বিশ্ববাসী, ফের আশঙ্কার সুর হু প্রধানের গলায়
গোটা বিশ্বজুড়ে ফের নতুন মাত্রায় জাঁকিয়ে বসেছে মারণ করোনা। এমনকী বিশ্ব করোনা তালিকাতেও আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে পড়ছে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। এমতাবস্থায় ফের বড়সড় আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধনম গেব্রিয়েসাস। তাঁর দাবি বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে এত সহজে করোনা মুক্তি নেই বিশ্ববাসীর। তবে সঠিক বিধিনিষেধ পালনের মাধ্যমে করোনা বাড়বাড়ন্ত ঠেকানো সম্ভব বলে দাবি করেন তিনি।

এদিকে গোটা বিশ্বজুড়ে ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন ১৩ কোটি ৭২ লক্ষ ৭৮ হাজারের বেশি মানুষ। যার মধ্যে শুধুমাত্র আমেরিকাতেই আক্রান্ত ৩ কোটি ৩৬ লক্ষের বেশি মানুষ। ভারতে আক্রান্ত ১ কোটি ৩৭ লক্ষে কাছাকাছি মানুষ। ব্রাজিলে আক্রান্ত ১ কোটি ৩৫ লক্ষের বেশি মানুষ। এদিকে বিশ্বজুড়ে পর পর ৭ সপ্তাহ ধরে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে সোমবার জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ৪ সপ্তাহ ধরে মৃতের সংখ্যা বাড়তে দেখা গিয়েছে গোটা দেশেI জেনেভার সদর দফতরে সাংবাদিক বৈঠকে এ কথা জানান হু প্রধান।
তবে করোনা বিধির যথাযথ পালনের পাশাপাশি মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জোরদার টিকাকরণ প্রক্রিয়াও অন্যতম প্রধান হাতিয়ার হতে পারে বলেও জানান গেব্রিয়েসাস। এদিকে গোটা বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৭৮ কোটি মানুষের করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন এই প্রসঙ্গে বলতে হু প্রধান আরও বলেন, “ আমরা সকলেই চাই গোটা বিশ্ব অর্থনীতিই পুনরায় চাঙ্গা হোক। কিন্তু করোনা মহামারিতে ইতি পড়তে এখনও অনেক সময় বাকি।কিন্তু এতে এত আশাহত হওয়ার কিছু নেই। চলতি বছরের শুরুর দুই মাসে আমরা দেখেছিলাম গোটা বিশ্বে কী ভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছিল। এখান থেকেই পরিষ্কার যে করোনার নতুন স্ট্রেনকেও ঠেকানো সম্ভব।”












Click it and Unblock the Notifications