বৈদেশিক প্রযুক্তি সংস্থা গুলিতে ভারত নতুন কর চাপানোয় ক্ষুব্ধ আমেরিকা, তদন্ত চাইছেন ট্রাম্প
বিদেশি প্রযুক্তি ক্ষেত্রে নতুন কর চাপানোয় ভারতের বিরুদ্ধে তদন্ত আমেরিকার
ইতিমধ্যেই ভারতে ব্যবসারত বিদেশি সংস্থাগুলির ডিজিটাল লেনদেনের উপর 'ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স'(ডিএসটি) নামক কর চাপিয়েছে ভারত। আর এই বিষয়েই এবার মার্কিন তদন্তের মুখে পড়তে চলেছে ভারত। মার্কিন তদন্ত কমিশনের হাত ধরে এই প্রক্রিয়া চলবে বলে মঙ্গলবার জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

বৈদেশিক সংস্থার উপর ভারতীয় করের বিষয়টি বৈষম্যমূলক
এই বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রক(ইউএসটিআর) জানিয়েছে, অ্যামাজন ও অন্যান্য মার্কিন সংস্থার উপর ভারতীয় কর চাপানোর বিষয়টি বৈষম্যমূলক। ইউএসটিআর মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার ব্যবসাবাণিজ্য সংক্রান্ত সমস্তকিছুই তদারকি করে। পাশাপাশি এই বিষয়ে তদন্তের এই করের পক্ষে বা বিপক্ষে সমস্তরকমের তথ্য-প্রমাণাদি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই জুলাই বলেও জানা যাচ্ছে। ভারতের পাশাপাশি অস্ট্রিয়া, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ইতালি, স্পেন টার্কি এবং ইউকে-এর উপরেও ডিএসটি-র বিষয়ে তদন্ত হবে বলে জানান হয় ইউএসটিআরের পক্ষে।

কি এই ইউএসটিআর?
মার্কিন সংস্থা ইউএসটিআর মূলত আমেরিকার আন্তর্জাতিক ব্যবসাবাণিজ্যের মন্ত্রণালয়। সরাসরি বিনিয়োগ, অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িক আঁতাত এবং মার্কিন ব্যবসাবাণিজ্যের জন্যে আন্তর্জাতিক নীতি তৈরির ক্ষেত্রে ইউএসটিআর অপরিহার্য। সম্প্রতি ইউএসটিআর কর্তৃক জারি করা একটি সরকারি নোটিশ মারফত জানা যায় যে, আমেরিকায় অন্যান্য দেশের সংস্থাগুলি যে কর ব্যবস্থার মধ্যে দিয়ে যায়, তার সাথে ভারতের ডিএসটির তুলনা করে দেখা হবে।

ভারতের নতুন কর ব্যবস্থার কঠোর সমালোচনা আমেরিকার
অন্যদিকে কিছু কিছু জরুরি ক্ষেত্রে করদানের আন্তর্জাতিক নিয়মাবলীকেও গুরুত্ব দেওয়া হবে বলে ইউএসটিআর-র পক্ষে জানানো হয়। একইসাথে বৈদেশিক সংস্থা গুলির উপর ভারতের নতুন কর ব্যবস্থা নিয়ে সমালোচনার সুর শোনা যায় ইউএসটিআর-র গলায়। ইউএসটিআর কঠোরভাবে জানায়, যে কোনও দেশের কর ব্যবস্থা একটি সামঞ্জস্যপূর্ণ নিয়মাবলীর মাধ্যমেই হওয়া উচিত এবং ডিএসটির ক্ষেত্রে কেন শুধুমাত্র মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে বেছে নেওয়া হচ্ছে তারও তদন্ত করে দেখা হবে।

কি কি বিষয়ের উপর হবে তদন্ত ?
ইউএসটিআরের পক্ষে জারি করা নোটিশে জানা যায়, ডিএসটির ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, আন্তর্জাতিক করের নিয়মের লঙ্ঘন হচ্ছে কি না এবং কর চাপানোর ক্ষেত্রে সম্ভাব্য দুর্নীতির বিষয়ে তদন্ত করা হবে। ইউএসটিআরের নোটিশ অনুযায়ী, ভারতে যেসকল ব্যবসারত বৈদেশিক সংস্থার বার্ষিক আয় ২ কোটির বেশি, তাদের উপর অনলাইন লেনদেনের ক্ষেত্রে ২% হারে কর চাপে ২০২০-এর ১লা এপ্রিল থেকে। মার্কিন তদন্তকারী সংস্থার হয়ে রবার্ট লাইথাইজার জানিয়েছেন, "রাষ্ট্রপতি ট্রাম্প মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির উপর এমন অনৈতিক কর চাপানোর বিষয়ে চিন্তিত। আর তাই আমাদের দেশের অর্থনীতি সামলাতে আমরা সবরকমের ব্যবস্থা নিতে প্ৰস্তুত।"












Click it and Unblock the Notifications