করোনার জেরে ফ্রান্সের আসল মৃতের সংখ্যা নিয়ে ধোয়াশা!
যত দিন যাচ্ছে তত যেন গোটা ইউরোপ দ্রুতগতিতে করোনা ভাইরাসের থাবার প্রকোপ বাড়ছে। আর এর জেরে ইতালি, স্পেন, ব্রিটেনের পাশাপাশি জর্জরিত ফ্রান্সও। সরকারি হিসাবে ফ্রান্সে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১০০। তবে মনে করা হচ্ছে ফ্রান্সের এই হিসাবের থেকে অনেক বেশি মানুষ করোনার জেরে প্রাণ হারিয়েছেন সেই দেশে।

এখনও পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ফ্রান্সে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩০০। তবে এই সংখ্যাটা শুধু মাত্র হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভিত্তিতেই। একই ভাবে শুধুমাত্র হাসপাতালে মৃতদের সংখ্যাই জানা যাচ্ছে ফ্রান্সে। তবে সেই দেশে বিনা চিকিৎসাতেও অনেকে মারা গিয়েছে বলে খবর মিলছে।
এই বিষয়ে ফ্রেঞ্চ হসপিটাল ফেডারেশনের প্রধান ফ্রেডরিক ভ্যালেটু বলেন, 'আমরা শুধু হাসপাতাল থেকে পাওয়া রোগীদের তথ্যই মিলছে। তবে সারা দেশের আসল সংখ্যা এখনও আমরা জানতে পারিনি। আমরা জানতে পারছি যএ অনেকেই আছেন যারা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান। তাদের সংখ্যা এই তালিকায় যোগ করা হয়নি।'
ইতালিতে ইতিমধ্যে মৃতের সংখ্যা ৬৮২৫ জনে পৌঁছেছে। অন্যদিকে স্পেনে মারা গিয়েছেন ৩৪০০ জনের উপর। এর সঙ্গেই চিনকেও ছাড়িয়ে গিয়েছে স্পেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। গত ২৪ ঘন্টায় স্পেনে মারা গিয়েছেন ৪৮৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ১১৪ জন, ইরানে ১২২ জন, ফ্রান্সে ২৪০ জন, ৩৩ জন নেদারল্যান্ডসে ও বেলজিয়ামে ৩৪ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।












Click it and Unblock the Notifications