রাতের আকাশ ছেয়ে যাবে উল্কাপাতে, কীভাবে কখন দেখতে পাবেন জেনে নিন
২০১৮ সালের সেরা উল্কাপাত দেখা যাবে এদিন রাতে। উল্কাপাত না বলে একে উল্কাবৃষ্টি বলা উচিত।
২০১৮ সালের সেরা উল্কাপাত দেখা যাবে এদিন রাতে। উল্কাপাত না বলে একে উল্কাবৃষ্টি বলা উচিত। একে বলা হচ্ছে 'গেমিনিড মেটিওর শাওয়ার'। একাধিক উল্কা বৃষ্টির মতো করে পৃথিবীর দিকে উড়ে আসবে। ফলে এই প্রাকৃতিক ঘটনা না দেখলে বড় মিস করবেন। শুধু এদিন নয়, এবছর শেষ হওয়ার আগে আরও একবার উল্কাপাতের ঘটনা ঘটতে চলেছে। সেই বিষয়েও বিজ্ঞানীরা জানিয়েছেন।

রাতভর উল্কাপাত
বৃহস্পতিবার রাতে উল্কাবৃষ্টি বেশি শুরু হবে। চলবে শুক্রবার ভোর রাত পর্যন্ত। ঘণ্টায় ১২০ থেকে ১৬০টি উল্কাপাত হওয়ার কথা বলে জানা গিয়েছে।

আলোকিত রাতের আকাশ
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, বেশ অনেক উজ্জ্বল উল্কা দেখা যাবে। ফলে ফলে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

কী বলছেন বিজ্ঞানীরা
ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত এই উল্কাপাত প্রত্যক্ষ করা যাবে বলে জানা গিয়েছে। এখন ঘটনা হল কোন অঞ্চলে এই উল্কাপাত বেশি ভালো করে প্রত্যক্ষ করা যাবে? বিজ্ঞানীরা বলছেন, যে অঞ্চলে দূষণ কম, সেই অঞ্চলে রাতের পরিষ্কার আকাশে এই উল্কাপাত বেশি ভালো করে দেখা যাবে।

আরও উল্কাপাত
এদিন যদি রাতের আকাশে ভালো করে উল্কাপাত না দেখতে পান তাহলে দুঃখ করবেন না। বছর শেষ হওয়ার আগে ফের একবার উল্কাপাত হতে চলেছে। আগামী ২১ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে তথা শনিবার ২২ ডিসেম্বর একেবারে ভোর রাত পর্যন্ত উল্কাপাতের ঘটনা ঘটবে।
-
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications