Age of The Moon: অনুমানের তুলনায় আরও ১০ কোটি বছর বেশি বয়স চাঁদের! আসলে কত বুড়ো পৃথিবীর একমাত্র উপগ্রহ?
এই মহাবিশ্বে পৃথিবীর সব থেকে কাছের সঙ্গী, রাতের আকাশে মোহময়ী রূপ নিয়ে সকলকে মোহিত করে দেয় সে। না জানি কত প্রবাদ, গল্পকথা সব রয়েছে তাকে ঘিরে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। তবে গল্পের পাশাপাশি হাজার একটা রহস্য ঘেরা এই উপগ্রহ।
সব সময় চোখের সামনে থেকেও বহু অজানা তথ্যের ভান্ডার নিয়ে আকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে চন্দ্র। আর যার রহস্য সমাধানে একের পর এক অভিযান করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

নাসার অ্যাপোলো, রাশিয়ার লুনার কিংবা ইসরোর চন্দ্রযান, মহাকাশ অভিযানের শুরু থেকে আজ পর্যন্ত বহু অভিযান হয়েছে চাঁদ কে কেন্দ্র করে। চাঁদের মাটিতে কী রয়েছে, চাঁদে কি আদর জলের কোন অস্তিত্ব রয়েছে? ভবিষ্যতে চাঁদ জীবজগতের বসবাসের যোগ্য হবে কিনা, এরকম হাজার হাজার প্রশ্নের উত্তর খুঁজতে দিনরাত এক করেছেন বিজ্ঞানীরা। তবে এসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হল চাঁদের বয়স কত। এবার তা নিয়ে এক নতুন তথ্যের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
অ্যাপোলোর কাছ থেকে চাঁদের যেসব নমুনা পাওয়া গিয়েছিল তা থেকে বিজ্ঞানীরা চাঁদের বয়সের একটি অনুমান এতদিন করে আসছিলেন। কিন্তু সেই অনুমান সম্পূর্ণ সত্যি নয়! এমনটাই আশঙ্কা করে সম্প্রতি নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট। আর যেখানে তুলে ধরা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাতে বিজ্ঞানীদের ধারণা, আরও প্রায় ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি বছর বয়স বেশি হতে পারে চাঁদের।
এর আগে পর্যন্ত যা ধারণা ছিল তার থেকেও বেশি বুড়ো চাঁদ! মনে করা হয়, মহাজাগতিক ঘটনার ক্ষেত্রে চাঁদ সৃষ্টি হওয়ার পর প্রচন্ড উত্তাপে সেখানকার অধিকাংশ শিলা গলে যায়। পরবর্তী প্রায় ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি বছর ধরে তা ধীরে ধীরে ঠান্ডা হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে।
ফলে অ্যাপোলোর সংগ্রহ করা নমুনায় আসলে শিলার পরবর্তী বয়সটিকে অনুমান করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু আসলে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে চাঁদের আসল সৃষ্টি হয় বলে আনুমানিক তথ্য প্রকাশ করছেন বিজ্ঞানীরা।
উল্লেখ্য বিজ্ঞানীদের ধারণা বিগ ব্যাং বা মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল এই ব্রহ্মাণ্ড। তবে সেই তুলনায় অনেকটাই নবীন আমাদের সৌরজগৎ। তথ্য অনুসারে আকাশ গঙ্গা ছায়াপথের সবথেকে কম বয়সী তারাদের মধ্যে একটি হল আমাদের সূর্য। আর সেই তুলনায় পৃথিবী এবং চাঁদের বয়স আরও অনেকটা কম। তবে চাঁদের বয়স নিয়ে এই নতুন তথ্য মহাকাশ গবেষণায় বড় দিগন্ত খুলে দেবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications