করোনা রুখতে বাংলাদেশে লকডাউনের মেয়াদ বাড়ল ৫ই মে পর্যন্ত, মৃ্তের সংখ্যা বেড়ে ১২৭

করোনা রুখতে বাংলাদেশে লকডাউনের মেয়াদ বাড়ল ৫ই মে পর্যন্ত, মৃ্তের সংখ্যা বেড়ে ১২৭

করোনার লাগাতার আক্রমণে বাংলাদেশে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, ফলত লকডাউন শেষের তারিখ ২৫শে এপ্রিল থেকে ১০ দিন বেড়ে হল ৫ই মে, এমনটাই খবর আন্তর্জাতিক সূত্রের।

গোটা বাংলাদেশেই করোনা তাণ্ডব

গোটা বাংলাদেশেই করোনা তাণ্ডব

বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, লকডাউনের বিষয়ে সরকারি নির্দেশিকা জারি হবে। তাঁর মতে, ৬৪ টি প্রশাসনিক রাজ্যের ৫৮ টিতেই ছড়িয়েছে করোনা। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে হুহু করে সংক্রমণ ছড়াচ্ছে। গত একদিনে শুধু ঢাকাতেই প্রাণ হারিয়েছেন ৭ জন। বাংলাদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১৪, বর্তমানে মোট আক্রান্ত ৪১৮৬।

আক্রান্তের অধিকাংশ ঢাকার বাসিন্দা

আক্রান্তের অধিকাংশ ঢাকার বাসিন্দা

ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস(ডিজিএইচএস)-এর অতিরিক্তি অধিকর্তা নাসিমা সুলতানা জানিয়েছেন, "গত ২৪ ঘন্টায় প্রায় ৩৪১৬ টি নমুনা পরীক্ষিত হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, মোট আক্রান্তের প্রায় ৪৫.৫১% ঢাকায় সংঘটিত হয়েছে।" জানা গেছে, এখনও পর্যন্ত ৩৩৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত যাঁদের মধ্যে ১৮৬ জনই চিকিৎসক এবং বুধবার পর্যন্ত ২১৭ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে ১১৭ জনই ঢাকায় কর্মরত ছিলেন। ফলত ঢাকা শহরকে ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক, রটছে গুজব।

"মানুষকে এগিয়ে এসে করোনা পরীক্ষা করাতে হবে"

জাতীয় স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তা নাজমূল ইসলাম মুন্না জানিয়েছেন যে, বাংলাদেশের বর্তমান অবস্থার ভিত্তিতে বর্ধিত লকডাউন খুবই জরুরি। ভেন্টিলেটর ও উন্নত পরিকাঠামোর অভাবে ধুঁকছে দেশ। তিনি দেশের মানুষের কাছে আর্জি জানিয়েছেন যাতে প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনাকে কমিয়ে রাখেন। নাজমুল বলেন, "এই মুহূর্তে সামান্য শরীর খারাপ করলেই মানুষের উচিত নিজে থেকে জানান দেওয়া। নাগরিকদেরই এগিয়ে এসে করোনা পরীক্ষা করাতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+