Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিলীপ কুমারের প্রয়াণে শোকাহত পেশোয়ার, অভিনেতার পৈতৃক বাড়ি পরিণত হবে মিউজিয়ামে

বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার প্রয়াত হলেন বুধবার। মু্বইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার প্রয়াত হলেন বুধবার। মু্বইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

দিলীপ কুমারের চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ জলিল পার্কার জানিয়েছেন যে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি মারা যান।

মিউজিয়াম হবে

মিউজিয়াম হবে

দিলীপ কুমার ওরফে মহম্মদ ইউসুফ খান আসলে পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা। বাবার সঙ্গে ঝগড়া করে পেশোয়ারের বাড়ি ছেড়ে মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন দিলীপ কুমার। কিংবদন্তী অভিনেতার সেই পৈত্রিক বাড়িটিকে মিউজিয়ামে পরিণত করবে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ইতিমধ্যেই অভিনেতার আদিবাড়িকে ন্যাশনাল হেরিটেজ হিসাবে ঘোষণা করেছেন এবং তাঁর নামে মিউজিয়াম তৈরি করার সব ধরনের সরকারি কাজকর্ম সারা হয়ে গিয়েছে।

দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈত্রিক বাড়ি

দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈত্রিক বাড়ি

বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার পেশোয়ারের কিস্সা খাওয়ানি বাজার এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। গত বছরই, পাকিস্তানের প্রাদেশিক সরকার পেশোয়ার পুনর্জীবন পরিকল্পনার অধীনে দুই কিংবদন্তি ভারতীয় অভিনেতা দিলীপ কুমার এবং রাজ কাপুরের পৈতৃক বাড়িগুলিকে মিউজিয়ামে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল।

পৈতৃক বাড়ির ঝলক দেখে কৃতজ্ঞ

পৈতৃক বাড়ির ঝলক দেখে কৃতজ্ঞ

২০২০ সালে পাকিস্তানের সাংবাদিক শিরাজ হাসান টুইটে দিলীপ কুমারের পৈতৃক বাড়ির কিছু ছবি শেয়ার করেন, যার মাধ্যমে নিজের বাড়ির কিছু ঝলক দেখতে পান স্বয়ং দিলীপ কুমারও। যদিও এই দু'‌টি বাড়ি ভঙ্গুর অবস্থায় রয়েছে, তবে মাইক্রো-ব্লগিং সাইটে নিজের বাড়ির ঝলক দেখে দিলীপ কুমার জানিয়েছিলেন তিনি কৃতজ্ঞ এটা দেখে।

শোকবার্তা পাকিস্তানের পক্ষ থেকে

শোকবার্তা পাকিস্তানের পক্ষ থেকে

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকারের তরফে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। সেখানের এক মুখপাত্র জানান, '‌প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার বরাবর তাঁর জন্মস্থান পেশোয়ারের বাসিন্দাদের সমাদর করতেন।'‌ ইতিমধ্যেই সেখানে অবস্থিত দিলীপ কুমারের বাড়ি ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করেছে পাক সরকার। সেখানে মিউজিয়াম গড়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি শোক জ্ঞাপন করে লেখেন, '‌দিলীপ কুমারের চিরবিদায় দেখে খুবই দুঃখিত। একজন দক্ষ অভিনেতা ছাড়াও অমায়িক ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর পরিবার ও অগণিত শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।'‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+