অবশেষে গালওয়ান সেনা সংঘর্ষে লালফৌজের হতাহতের সংখ্যা স্বীকার করলেন চিনা রাষ্ট্রদূত

এতদিন গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষে চিনা সেনার কতজন মারা গিয়েছিল সেই ভাবে স্পষ্ট ভাবে কিছু স্বীকার করছিল না বেজিং। যদিও লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ১৫ই জুনের ভারত-চিন ওই সেনা সংঘর্ষের কথা চিনের তরফ স্বীকার করা হলেও লালফৌজের কতজন মারা গিয়েছিল সেই বিষয়ে কিছুই স্পষ্ট করছিল না বেজিং। অবশেষে গালওয়ানে সেনা সংঘর্ষের কথা স্বীকার করলেন চিনা রাষ্ট্রদূত সান ওয়েডং।

লাদাখে সেনা সংঘর্ষে চিনা সেনার হতাহতের সংখ্যা স্বীকার করলেন চিনা রাষ্ট্রদূত

ভারতীয় সেনা সূত্রে খবর, কোনও যুদ্ধাস্ত্র ছাড়াই শুধুমাত্র হাতাহাতিতেই ওই রাতে ভারতীয় সেনার ২০ জন জওয়ান মারা যান। মৃতদের মধ্যে ছিলেন এক কর্নেলও। এদিকে মার্কিন গোয়েন্দা সূত্রে খবর ছিল ওই সংঘর্ষেই পিপলস লিবারেশন আর্মির তরফেও প্রায় ৪০ জনের বেশি চিনা সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এর আগে চিনের তরফে হতাহতের কথা বলা হলেও তা ভারতীয় সেনা না চিনা সেনার দিকে হয়েছে স্পষ্ট করা হয়নি। কিন্তু এদিন সান জানান, “ সেদিন উভয়পক্ষের মধ্যেই মারাত্মক শারীরিক সংঘর্ষ হয় এবং চিনের দিকেও হতাহতের ঘটনা ঘটে।”

একটি সংবাদসংস্থার বিশেষ সাক্ষাৎকারে এদিন একথা বলেন সান ওয়েডং। বর্তমানে সানের সাক্ষাৎকারের লিপিটি চিনা দূতাবাসের ওয়েবসাইটে অনলাইনে পোস্টও করা হয়েছে। এদিকে অন্যদিকে চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসও এর আগে লালফৌজের হতাহতের কথা স্বীকার করে। যদিও ভারতকে চাপে রাখতেই চিনের তরফে আসল সংখ্যা প্রকাশ্যে আনা হচ্ছে না বলেও জানায় তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+