ভয়াবহ বন্দুকবাজ হামলা পাকিস্তানের পাঁচতারা হোটেলে! সেনা-পুলিশের সঙ্গে গুলির লড়াই
জঙ্গি নিশানায় ফের পাকিস্তান। শনিবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পাঁচতারা হোটেলে বন্দুকবাজ হামলা হয়। তিন-চারজন সশস্ত্র জঙ্গি গুলি করতে করতে ঢুকে পড়ে হোটেলে।
জঙ্গি নিশানায় ফের পাকিস্তান। শনিবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পাঁচতারা হোটেলে বন্দুকবাজ হামলা হয়। তিন-চারজন সশস্ত্র জঙ্গি গুলি করতে করতে ঢুকে পড়ে হোটেলে। মুম্বইয়ের ধাঁচে এই জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রস্ত পাকিস্তান। হোটেলের বাইকে থেকে অজস্র গুলির আওয়াজ শোনা গিয়েছে। ভিতরে দীর্ঘক্ষণ ধরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এই ঘটনার পরই এলাকায় প্রচুর পুলিস মোতায়েন হয়েছে। সন্ত্রাস দমন শাখার সদস্যরা এবং সেনা জওয়ানেরাও ঝাঁপিয়ে পড়েছে হোটেলটিকে জঙ্গিমুক্ত করতে। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সবরকম প্রচেষ্টা চলছে। হোটেল থেকে আবাসিকদের সন্তর্পণে নিরাপদে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ-প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে হোটেলের সামনে কয়েক রাউন্ড গুলি চালায়। তারপর প্রবেশ করে হোটেলে। এই প্রতিকূল পরিস্থিতি সেনা-পুলিশের সঙ্গে জঙ্গিদের লড়াই শুরু হয়েছে। হোটেল খালি করার চেষ্টা চালানো হচ্ছে আগে। তারপরই জঙ্গি মুক্ত করার চেষ্টা চালানো হবে।












Click it and Unblock the Notifications