মাদুরো আটক হওয়ার পর কারাকাসে উত্তেজনা, প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলির শব্দে কেঁপে উঠল ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সোমবার গভীর রাতে হঠাৎ করেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। মিরাফ্লোরেস প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে একের পর এক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। জানাগেছে সোমবার রাত আটটা নাগাদ অজ্ঞাত পরিচয়ের ড্রোন উড়তে দেখা যায় প্রেসিডেন্ট প্রাসাদের আকাশে। তার পরই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নিয়ে আকাশ লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
ঘটনার পরপরই কারাকাসের রাস্তায় নামানো হয় অতিরিক্ত সেনা ও প্রতিরক্ষা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সশস্ত্র বাহিনী টহল শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, আকাশে ট্রেসার বুলেট ছুটে চলেছে ও বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী দ্রুত প্রেসিডেন্ট প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন।

কিছু অসমর্থিত সূত্রের দাবি, আকাশে দেখা যাওয়া ড্রোনগুলিকে ভূপাতিত করতে অ্যান্টি এয়ারক্রাফ্ট অস্ত্রও ব্যবহার করা হয়েছে। যদিও সরকারি ভাবে এই তথ্যের কোনও নিশ্চিতকরণ মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে অনেকেই ভেবেছিলেন কোনও বিমান উড়ছে। কিন্তু আকাশে বিমানের শব্দ না থাকায় সন্দেহ আরও গভীর হয়।
প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই বসবাসকারী এক বাসিন্দা জানান, "হঠাৎ আকাশে দু'টি লাল আলো দেখতে পাই। সবাই জানলা খুলে বাইরে তাকাচ্ছিল, কী হচ্ছে বোঝার চেষ্টা করছিল।" আতঙ্কের আবহে গোটা এলাকা কার্যত নিরাপত্তার ঘেরাটোপে চলে যায়।
তবে সরকারের ঘনিষ্ঠ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যদিও ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রক এই বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।
এই ঘটনার প্রেক্ষাপটে আরও চাঞ্চল্য ছড়িয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে। রিপোর্ট অনুযায়ী, শনিবার 'বৃহৎ মাত্রার হামলার' পর মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যায়। এর পরই দেশজুড়ে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
ভেনেজুয়েলার প্রাক্তন সেনা ও পুলিশ আধিকারিকদের একাংশের দাবি, শীর্ষে পরিবর্তন হলেও দেশের প্রকৃত ক্ষমতা এখনও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো ও প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর হাতেই রয়েছে। উল্লেখযোগ্যভাবে, দু'জনই মার্কিন কর্তৃপক্ষের ওয়ান্টেড তালিকায় রয়েছেন।
এদিকে সেনাবাহিনী ও মাদুরোর পুত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। রদ্রিগেজ ছিলেন মাদুরোর প্রাক্তন সহ রাষ্ট্রপতি ও ঘনিষ্ঠ সহযোগী।
সব মিলিয়ে, ভেনেজুয়েলার রাজনৈতিক পট পরিবর্তনের আবহে কারাকাসে রাতের এই গুলির ঘটনা দেশটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
-
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন












Click it and Unblock the Notifications