আচমকাই ভারত সীমান্তের কাছে জিনপিং
আচমকাই ভারত সীমান্তের কাছে জিনপিং
কাকপক্ষীও টের পায়নি, আচমকাই তিব্বত সফরে এলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকালেই চীনের সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করে৷ তারা জানায়, বুধবারই অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তের কাছে সফরে এসেছিলেন রাষ্ট্রনায়ক।

ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিব্বতের এই অঞ্চলটি। শেষবার ১৯৯০ সালে চীনের কোনও রাষ্ট্রপতি এই অঞ্চলে এসেছিলেন। জিনপিং এর আগে দেশের এই অংশে এলেও চীনের প্রেসিডেন্ট হিসেবে এখানে আসা তাঁর এই প্রথম।
চীনা সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার তিব্বতের নিংচি বিমানবন্দরে নামেন জিনপিং। বৃহস্পতিবার সটান চলে যান তিব্বতের রাজধানী লাসায়। জিনপিংয়ের এই সফর সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে সেদেশের সংবাদমাধ্যম। তাতে দেখা গেছে, নিংচি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে অভ্যর্থনা জানান তাঁদের নেতাকে। মানুষের ভালোবাসা কুড়োতে কুড়োতে পালটা হাত নাড়েন জিনপিংও। এরপরই ন্যাং নদীর ওপরে নির্মীয়মান সেতু পরিদর্শন করেন তিনি৷
বিশেষজ্ঞদের মতে, তিব্বত সমস্যা এখনও কপালে ভাঁজ ফেলে শি জিনপিংয়ের৷ কাজেই তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরতেই আচমকা এই সফরে আসেন জিনপিং। তবে শুধু তিব্বত সমস্যা নয়৷ পাশাপাশি ভারত-চিন সীমান্ত সমস্যা এবং তিব্বত-অরুণাচল সীমান্তে ভারতের রণনীতি পরিবর্তনের পর তিব্বতে এসে ভারতকেও বার্তা দিতে চাইলেন চিনের রাষ্ট্রপ্রধান৷ এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications