শ্রীলঙ্কার বিস্ফোরণের নেপথ্যে এক অভিজাত পরিবার! রহস্যময় 'মাহাওয়েলা গার্ডেন্স' ঘিরে চাঞ্চল্যকর তথ্য

কলম্বো নিবাসী ফতিমা ফজলা বুঝতেই পারেননি তাঁর পাড়ার 'মাহাওয়েলা গার্ডেন্স' এর অন্দরমহলে কী চলছে। ফতিমা খুবই গর্ব করতেন , তাঁর পাড়ার এঅ তিনতলা 'মাহাওয়েলা গার্ডেন্স' বাড়িটি নিয়ে।

কলম্বো নিবাসী ফতিমা ফজলা বুঝতেই পারেননি তাঁর পাড়ার 'মাহাওয়েলা গার্ডেন্স' এর অন্দরমহলে কী চলছে। ফতিমা খুবই গর্ব করতেন , তাঁর পাড়ার এঅ তিনতলা 'মাহাওয়েলা গার্ডেন্স' বাড়িটি নিয়ে। তিনি জানতেন কোনও অভিজাত পরিবারের হাতে রয়েছে এই বাড়ির মালিকানা। তবে , এই বিলাসবহুল বড়ির অন্দলমহলেই যে নারকীয় হত্যালীলার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে , তা কোনওভাবেই টের পায়নি বাইরের মানুষ। শ্রীলঙ্কার কলম্বোয় আইএস জঙ্গিদের হাতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

শ্রীলঙ্কায় ৩৫৬ জনের হত্যার নেপথ্যে 'মহাওয়েলা গার্ডেন্স'!

শ্রীলঙ্কায় ৩৫৬ জনের হত্যার নেপথ্যে 'মহাওয়েলা গার্ডেন্স'!

শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় এখন তদন্তকারীদের পাখির চোখ মহাওয়েলা গার্ডেন্স। মনে করা হচ্ছে এই চকমেলানো বাড়িতেই থাকত দুই ভাই, যআরা বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, এই বাড়ির বড় সন্তান ৩৩ বছরের ইনশাফ ইব্রাহিম শ্রীলঙ্কার এক নামী কারখানার মালিক। যে ঘটনার দিন শাংগরি লা হোটেলে বিস্ফোরক নিয়ে ব্রেকফাস্টের লাইনে বিস্ফোরণ ঘটায়।

 ইনশাফের ভাইও যুক্ত বিস্ফোরণে

ইনশাফের ভাইও যুক্ত বিস্ফোরণে

ইনশাফের ভাই ইব্রাহিমও আত্মঘাতী হামলায় নিজের স্ত্রী ও ৩ শিশুকে হত্যা করেছে বলে দাবি শ্রীলঙ্কা প্রশাসনের। একের পর এক তথ্য সূত্র
মিলিয়ে গোটা ঘটনার আঁতুরঘর এই বাড়িটি হয়ে উঠছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে , জনসমক্ষে ৩১ বছরের ইব্রাহিম বার বার কট্টরপন্থী ভাবধারা তুলে ধরতে পিছপা হত না। এদিকে তার দাদা, ইনশাফ শ্রীলঙ্কার নামী জুয়েলারি বাণিজ্য়ের সঙ্গে যুক্তপরিবারের মেয়েকে বিয়ে করার পর থএকে ব্যবসায় আরও ফুলে ফেঁপে ওঠে বলে জানা গিয়েছে।

কেমন ছিল ইনশাফরা?

কেমন ছিল ইনশাফরা?

ইনশাফ ,ইব্রাহিমদের প্রতিবেশীদের দাবি, এলাকায় গরিবদের মধ্যে টাকতা দেওয়া বা অপরকে সাহায্য করতেই বেশিরভাগ সময় দেখা গিয়েছে ইনশাফ , ইব্রাহিমদের। সেক্ষেত্রে তাদের সঙ্গেল জঙ্গি যোগ মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা।

 জঙ্গিরা শিক্ষিত ছিল

জঙ্গিরা শিক্ষিত ছিল

জানা যাচ্ছে , শ্রীলঙ্কায় আত্মঘাতী আইএস জঙ্গিরা ব্রিটেন ও অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছে। যদিও ২০০৬-০৭ এ সেই পড়াশনার পাঠ সম্পূর্ণ চুকিয়ে আসতে পারেনি তারা। এমনই তথ্য জানানো হয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। জঙ্গিদের দলে ছিল এক মহিলাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+