ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুর প্রস্তুতি, ঘোষণা করলেন স্পিকার ন্যান্সি পালোসি
এড়ানো গেল না ইমপিচমেন্ট প্রক্রিয়া। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই ইম্পিচমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
এড়ানো গেল না ইমপিচমেন্ট প্রক্রিয়া। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই ইম্পিচমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার স্পিকার ন্যান্সি পালোসি ঘোষণা করেছেন, ট্রাম্পের ইম্পিচমেন্টের খসড়া আর্টিকল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে পালোসি ডেমোক্র্যাটদের সঙ্গে এই নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন। তাতে সকলেই সম্মতি জানিয়েছেন।

কাজেই আর কোনওভাবেই ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রক্রিয়া এড়ানো যাবে না বলেই জানিয়েছেন স্পিকার ন্যান্সি পালোসি। এদিকে গতকালই ইমপিচমেন্ট তদন্তের শুনানি রিপোর্ট পেশ করেছে ইন্টালিজেন্স কমিটি। সেখানে ট্রাম্পকে ইমপিচমেন্ট করার যথেষ্ট প্রমান রয়েছে বলে জানিয়েছেন তারা।
প্রায় ৩০০ পাতার তদম্ত রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বারবার অভিযোগ করা হয়েছে ট্রাম্প নিজের স্বার্থকে জাতীয় স্বার্থের আগে রেখেছিলেন। ২০২০ সালে ভোটে জিততে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প ইউক্রেনের সাহায্য চেয়েছিলেন। বড়দিনের আগেই ট্রাম্পকে ইমপিচ করার কাজ শুরু করতে চাইছে হাউস।












Click it and Unblock the Notifications