শব্দের চেয়ে দ্রুতগামী জেট প্লেন এবার বাস্তব হতে চলেছে!
নিউইয়র্ক, ৬ জুলাই : মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তৈরি করছে নেক্সট জেনারেশন 'হাইপারসনিক জেট প্লেন'। যা বুলেটের চেয়ে দ্রুত ছুটবে এমনকী তা শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুতগামী হবে।
মার্কিন সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, 'এক্স-৫১এ ওয়েভরাইডার' নামের এই জেট প্লেন ২০২৩ সালের মধ্যেই আকাশে উড়বে।

২০১৩ সালে প্রথমবার এই ধরনের জেট বিমান পরীক্ষামূলকভাবে উড়ান হয়। বিমানটি মাত্র ৬ মিনিটের মধ্যেই শব্দের চেয়ে দ্রুতগামী হয়ে ওঠে। পরীক্ষা নিরীক্ষার পরে তা ইচ্ছে করে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়।
মার্কিন এয়ারফোর্স ইঞ্জিনিয়াররা তথা 'ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোজেক্ট এজেন্সি' (ডারপা) এই বিমান তৈরির দায়িত্বে রয়েছে। হাইপারসনিক স্পিডের সঙ্গে পাল্লা দিতে কী কী জিনিস এই বিমান গড়তে লাগবে তা নিয়েই আপাতত গবেষণা চলছে।
এই বিমানটি ঘোরাফেরা ক্ষেত্রে ভগ্নাংশেরও কম সময় লাগবে। ফলে একদম স্বল্প সময়ে কীভাবে গোটা সিস্টেমটিকে কাজ করানো যায় তাও খতিয়ে দেখছেন গবেষকেরা।
More From
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications