Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঔপনিবেশিক আইন থেকে মুক্তি, পুরুষদের মধ্যে সমকামিতাকে স্বীকৃতির পথে সিঙ্গাপুর

ঔপনিবেশিক আইন থেকে মুক্তি, পুরুষদের মধ্যে সমকামিতাকে স্বীকৃতির পথে সিঙ্গাপুর

সিঙ্গাপুর সরকার পুরুষদের মধ্যে সমকামিতাকে স্বীকৃতি দিতে চলেছে। রবিবার রাতে একটি সাংবাদিক সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লিং জানিয়েছেন, সমকামিতা কোনও অপরাধ নয়। সমকামিতা নিয়ে ঔপনিবেশিক আইন বাতিল করতে চলেছে দেশ। তিনি মনে করছেন, দেশের শহর ও গ্রামের নাগরিকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। ভারত, তাইওয়ান, থাইল্যান্ডের পর এলজিবিটিকে এশিয়ায় সিঙ্গাপুর স্বীকৃতি দল। তবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুরুষদের মধ্যে সমকামিতাকে স্বীকৃতি দিলেও সমকামী বিয়েকে সিঙ্গাপুর স্বীকৃতি দিচ্ছে না। সিঙ্গাপুরের এলজিবিটির কর্মীরা সরকারের এই সিদ্ধান্তকে মানবতার জয় বলে উল্লেখ করেছেন।

পুরুষদের মধ্যে সমকামিতাকে স্বীকৃতি

পুরুষদের মধ্যে সমকামিতাকে স্বীকৃতি

রবিবার সাংবাদিক সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, দেশে সিঙ্গাপুরে সমকামীদের গ্রহণযোগ্যতা বাড়ছে। ৩৭৭ (এ) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭৭(এ) ধারায় পুরুষদের মধ্যে সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে। লি সিয়েন লুং বলেন, 'এই সিদ্ধান্ত সিঙ্গাপুরের রীতি-নীতি ও সংস্কৃতির সঙ্গে তাৎপর্যপূর্ণ। আশা করছি, সরকারের নয়া সিদ্ধান্ত সিঙ্গাপুরের তরুণ সমকামীদের কিছুটা স্বস্তি দেবে।' তিনি বলেন, '১৫ বছর আগে যখন সিঙ্গাপুর সরকার সমকামিতার বিপক্ষে সিদ্ধান্ত নিয়েছিল, তখনও সিঙ্গাপুরের সামাজিক পরিস্থিতি অনেকটা আলাদা ছিল। এখন মানুষ সাদরে সমকামিতাকে গ্রহণ করে।'

সমকামী বিয়েতে না সিঙ্গাপুর সরকারের

সমকামী বিয়েতে না সিঙ্গাপুর সরকারের

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পুরুষের মধ্যে সমকামিতাকে দেশের সরকার আইনি বৈধতা দিলেও সমকামী বিয়েকে বৈধতা দেবে না সরকার। ৩৭৭(এ) ধারা বাতিল করা হয়েছে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য। এটা সিঙ্গাপুরের মানুষ মেনে নেবে বলেই আশা। তবে তিনি সিঙ্গাপুরের মানুষ সামাজিক রীতি-নীতিতে ব্যাপক পরিবর্তন মেনে নেবে না। বিবাহের যে সংজ্ঞা এতদিন পর্যন্ত সিঙ্গাপুরের মানুষের কাছে ছিল, সেটাই থাকবে। তিনি বলেন, সিঙ্গাপুর প্রশাসন শুধুমাত্র একজন পুরুষের সঙ্গে একজন মহিলার বিবাহকেই স্বীকৃতি দেবে।

খুশির হাওয়া এলজিবিটি গোষ্ঠীগুলোতে

খুশির হাওয়া এলজিবিটি গোষ্ঠীগুলোতে

রবিবার প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিঙ্গাপুরের এলজিবিটি গোষ্ঠীর মধ্যে স্বস্তির হওয়া দেখা দিয়েছে। ২০টির বেশি গোষ্ঠী এক বিবৃতিতে স্বাক্ষর করেছে। সেখানে বলা হয়েছে, 'সমকামিতার বৈধতা সিঙ্গাপুরের এলজিবিটি গ্রুপের দীর্ঘলড়াইয়ের প্রথম পদক্ষেপ।' সিঙ্গাপুরের সমকামী কর্মী জনসন বলেছেন, 'একটা বৈষম্যমূলক পুরনো আইনকে আমরা আমাদের সমাজ থেকে তাড়াতে পেরে আনন্দিত। হতে পারে, আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটু বেশি সময় লেগেছে। কিন্তু অবশেষে সিঙ্গাপুরে সমকামিতা বৈধতা দেওয়ায় আমরা খুশি।' ৩৭৭(এ) অনুসারে সিঙ্গাপুরে পুরুষদের সমকামিতা অবৈধ ছিল। ব্রিটিশ উপনিবেশ থাকার সময় ব্রিটিশরা এই আইন চালু করেছিল। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার পরে সেদেশের সরকার এই আইনের পক্ষেই সওয়াল করে। তবে সম্প্রতি সিঙ্গাপুরে সমকামিতা বেড়ে গিয়েছিল। আইনিভাবে সমকামিতা সিঙ্গাপুরে বৈধতা না পেলেও সমকামী নাইটক্লাবগুলোর সদস্যের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল। এলজিবিটি কর্মীরা দীর্ঘদিনধরে ৩৭৭এ বাতিলের দাবি জানিয়ে আসছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+