আমেরিকায় আবার গোলাগুলি, বেশ ক'জন জখম
লস অ্যাঞ্জেলসের পূবে মন্টেরি পার্কে তখন চীনা নববর্ষ পালন করা হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ এক গুলিবর্ষণের ঘটনার পর সেখানে হাজির হয়েছে।
এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে মার্কিন মিডিয়ার খবরে বলা হচ্ছে।
শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে এই ঘটনাটি ঘটে।
এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ঐ শহরে জড়ো হয়েছিলেন।
কিন্তু এই ঘটনায় কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে।
চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে ১০ হাজারেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন।
বিস্তারিত আসছে।













Click it and Unblock the Notifications