নাবালিকা ধর্ষণ : শীর্ষ পুলিশকর্তার ১০০ বছরের কারাবাসের সাজা মালয়েশিয়ায়

কুয়ালালামপুর, ২৪ ডিসেম্বর : রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন অসহায় হওয়া ছাড়া উপায় থাকে না। আবার সেই ধর্ষক যখন ধরা পড়ে তখন তার সাজা দৃষ্টান্ত হয়ে থাকবে এমনটাই স্বাভাবিক। [বাবা, দাদা, কাকার হাতে ২ বছর ধরে ধর্ষিত নাবালিকা]

বছর ১৩-র এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শীর্ষ পুলিশকর্তা রোহাইজাত আবদুল অনিকে ১০০ বছরের কারাবাসের সাজা শোনাল মালয়েশিয়ার আদালত। সঙ্গে ১৫বার বেত্রাঘাতের নির্দেশও দেওয়া হয়েছে।

নাবালিকা ধর্ষণ : শীর্ষ পুলিশকর্তার ১০০ বছরের কারাবাসের সাজা

জানা গিয়েছে, ২০১২ সালে এক নাবালিকাকে চারবার ধর্ষণ করে ওই পুলিশকর্তা। ওই বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ঘটনাটি ঘটে কোটা কিনাবালু এলাকার একটি হোটেলে। পরে রোহাইজাতকে গ্রেফতার করা হয়।

তখন থেকে মোট চারটি মামলা চলছিল বছর ৫৬-র রোহাইজাতের বিরুদ্ধে। প্রতিটিতেই ২০ বছর করে সাজা হয়েছে অভিযুক্ত পুলিশকর্তার। ফলে সাজার বিচারে ৮০ বছর জেল খাটতে হবে তাকে।

আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+