আর্কটিকে হিমায়িত অবস্থায় কাটিয়েছে ৪৮৫০০ বছর! ভাইরাসের বিপর্যয়কারী গুণ নিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা
গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গলছে হিমায়িত বরফ। যার জেরে সংকটে পড়তে চলেছে মানব সভ্যতা। বিজ্ঞানীরা আর্কটিক ও অন্য জায়গায় বরফের নিচে হাজার হাজার বছর কাটিয়ে দেওয়া ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছেন। তাঁরা বলেছেন, আর্কটিকে পারমাফ্রস্ট গলে গিয়ে জম্বি ভাইরাস সক্রিয় হলে বিশ্বব্যাপী স্বাস্থে সংকট দেখা দেবে।
এই ভাইরাসের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলি ভালভাবে বোঝার জন্য একদল বিজ্ঞানী গত বছর সাইবেরিয়ান পারমাফ্রস্ট থেকে নেওয়া নমুনাগুলি থেকে কিছু ভাইরাসকে পুনরুজ্জীবিত করেছিলেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, দক্ষিণ আবির্ভূত হয়ে তা উত্তরে ছড়িয়ে পড়তে পারে। তাঁরা সতর্ক করে বলেছেন, নতুন রোগের প্রাদুর্ভাব শুরুর সম্ভাবনা রয়েছে। পোলিওর কথা স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞানীরা বলেছেন, ধরে নিতে হবে এমন কিছুও ঘটতে পারে।

হাজার হাজার বছর ধরে পারমাফ্রস্টে সমাহিত থাকার পরে জীবিত ভাইরাসগুলি এখনও যে এককোষী প্রাণীকে সংক্রামিত করতে পারে, তা সাইবেরিয়ার বিজ্ঞানীদের একটি দল ২০১৪ সালে দেখিয়েছিলেন। সাম্প্রতিক গবেষণার পরে বিজ্ঞানীরা বলছেন, যে ভাইরাসগুলিকে বিচ্ছিন্ন করা হয়েছিল, সেগুলি শুধুমাত্র অ্যামিবাকে সংক্রমিত করকে পারে। তবে তা মানুষের জন্য কোনও ঝুঁকি তৈরি করতে পারে, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এটা ধরে নেওয়া ভুল হবে, তা মানুষের মধ্যে অসুস্থতা তৈরি করতে সক্ষম নয়। এর মধ্যে থেকে জিনোমিক যেসব চিহ্ন সনাক্ত করা হয়েছে, সেখানে মিলেথে পক্স ভাইরাস, হারপিস ভাইরাস।
উল্লেখ করা যেতে পারে উত্তর গোলার্ধের এক পঞ্চমাংশ পারমাফ্রস্টে আচ্ছাদিত। যা ছড়িয়ে রয়েছে আলাস্কা, কানাডা, রাশিয়ার আর্কটিক তুন্দ্রা এলাকায়। সাইবেরিয়ায় শিপিং, ট্রাফিক ও শিল্প বিকাশের অনুমতির ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে রোগ জীবাণু মুক্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications