Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউরোপের প্রধান গ্যাস পাইপলাইন বন্ধ করল রাশিয়া! কারণ নিয়ে ধন্দ

রাশিয়ার (Russia) সরকারি মালিকানাধীন তেল (oil) সংস্থা গ্যাজপ্রম তাদের নর্ড স্ট্রিম ১ পাইপ লাইন বন্ধ করে দিয়েছে। এই পাইপ লাইনের মাধ্যে ইউরোপের গ্যাস সরবরাহ করা হয়। তবে রাশিয়ার তরফে জানানো হয়েছে মেরামতির কারণেই সর

রাশিয়ার (Russia) সরকারি মালিকানাধীন তেল (oil) সংস্থা গ্যাজপ্রম তাদের নর্ড স্ট্রিম ১ পাইপ লাইন বন্ধ করে দিয়েছে। এই পাইপ লাইনের মাধ্যে ইউরোপের গ্যাস সরবরাহ করা হয়। তবে রাশিয়ার তরফে জানানো হয়েছে মেরামতির কারণেই সরবরাহ বন্ধ (shut) করা হয়েছে। আগামী তিন দিনের জন্য তা কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

 ইউরোপের প্রধান গ্যাস পাইপলাইন বন্ধ করল রাশিয়া! কারণ নিয়ে ধন্দ

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের দেশগুলির চড়া বিরোধিতার কারণে রাশিয়া ইতিমধ্যেই পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি কমিয়ে দিয়েছিল। যদিও এব্যাপারে তারা পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে তেল সরবরাহ কমানোর কথা অস্বীকার করেছে।
রাশিয়ার নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি সেন্ট পিটার্সবার্দের কাছে রাশিয়ান উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত বাল্টিক সাগরের তলদেশ গিয়ে ১২০০ কিমি প্রসারিত। ২০১১ সালে এই লাইনটি খোলা হয়। এই পাইপ লাইনের মাধ্যমে রাশিয়া প্রতিদিন সর্বাধিক ১৭০ মিলিয়ন ঘনমিটার গ্যাস পাঠাতে পারে।
পাইপলাইনটি জুলাই মাসে ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছিল। ফের তিন দিনের এবার বন্ধ করা হয়েছে। বলা হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে তা বন্ধ করা হয়েছে।

অন্যদিকে ইউরোপের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া গ্যাসের দাম বাড়াতে বিভ্রাট বা়ড়াতে পারে। তবে এই তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ দামের ওপরে প্রভাব ফেলতে পারেনি। মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে গ্যাসকে ব্যবহারের অভিযোগ করেছেন।
এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
এর আগে অবশ্য রাশিয়া ইউক্রেনের সেনা পাঠানোর পরে নর্ড স্ট্রিম ২ পাইপলাইন বন্ধ করে দিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+