Pakistan: পাকিস্তান পুলিশের উপর হঠাৎ রকেট হামলা, ১১ জনের মৃত্যু, আহত বহু

Pakistan: পাকিস্তান পুলিশের উপর অতর্কিতে ভয়াবহ হামলা! আর সেই হামলায় এখনও পর্যন্ত ১১ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আরও ৭ পাক পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এমনকি বেশ কয়েকজন পুলিশকর্মীকে পণবন্দি করা হয়েছে বলেও খবর।

চাঞ্চল্যকর ঘটনাটি পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশে ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য হয়েছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে নিয়েছে পাকিস্তান পুলিশের বিশাল বাহিনী। এমনকি পণবন্দি থাকা জওয়ানদের উদ্ধারে শুরু হয়েছে অভিযানও।

Pakistan

পাক প্রধানমন্ত্রী গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে খবর। পাঞ্জাব পুলিশের (Pakistan) এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে ৪০০ কিলোমিটার দুরে রহিম ইয়ার খান বলে একটি এলাকায় ডাকাতদের খোঁজে বিশেষ অভিযানে যান পাকিস্তান পুলিশের একটি বিশাল টিম। এলাকাটি সম্পূর্ণ মরুভূমি এলাকা।

সেই সময় পুলিশের গাড়ি কাঁদায় আটকে পড়ে। আর সেই সুযোগে হঠাত করেই ডাক্তাতা পুলিশকে টার্গেট করে গ্রেনেড হামলা চালায় বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলেই ১১ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। ঘটনায় আহত হন আরও সাত জওয়ান। বাকিরা পালনের চেষ্টা করলেও সেই সুযোগ হয়নি। ডাক্তাতদের দল ঘিরে ফেলে এবং বেশ কয়েকজন পাক পুলিশকর্মীকে বন্দি বানিয়ে নেয় বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

এই আধিকারিক জানিয়েছেন, সাত পুলিশ কর্মীর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় কড়া মনোভাব দেখিয়েছেন। ডাকাতদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান পুলিশের উপর হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পাক প্রধানমন্ত্রীও পুরো ঘটনার উপর কড়া নজর রেখেছেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, ওই অঞ্চলে ডাকাতদলের বাড়বাড়ন্ত রয়েছে। মাঝে মধ্যেই ওই অঞ্চল থেকে হামলা, বন্দি করে টাকা চাওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। এরপরেই বিশাল অভিযান চালানো হয় পাকিস্তান পুলিশের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+