ধেয়ে আসা ভয়ঙ্কর সৌরঝড়ে হতে পারে 'ব্ল্যাকআউট', ঠিক কী ঘটতে চলেছে পৃথিবীতে?
সূর্যের উপরিভাগ থেকে বেরিয়ে আসবে বিশেষ রশ্মি, আর তারই জেরে হবে সৌরঝড়। আর যার ভয়ঙ্কর প্রভাব পড়বে এই পৃথিবীতে। এমনটাই আশঙ্কা মহাকাশ বিজ্ঞানীদের। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকেই এর ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করবে বলে জানা গি
সূর্যের উপরিভাগ থেকে বেরিয়ে আসবে বিশেষ রশ্মি, আর তারই জেরে হবে সৌরঝড়। আর যার ভয়ঙ্কর প্রভাব পড়বে এই পৃথিবীতে। এমনটাই আশঙ্কা মহাকাশ বিজ্ঞানীদের। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকেই এর ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করবে বলে জানা গিয়েছে।
এমনকি সেই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর কোথাও কোথাও ব্ল্যাক আউট পর্যন্ত হয়ে যেতে পারে। এমন আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছেন না মহাকাশ বিজ্ঞানীরা। আর তাই এখন সেদিকেই কড়া নজর রাখছেন বিজ্ঞানীরা।

এগিয়ে আসতে পারে প্লাজমা
মহাকাশবিদরা বলছেন, ওই সৌরঝড়ের জেরে পৃথিবীর দিকে এগিয়ে আসতে পারে প্লাজমা। সেই প্লাজমার গতি থাকবে প্রতি ঘণ্টায় ১৬ লক্ষ ১৩ হাজার ৫২০ কিলোমিটার। আর তার জেরেই সৌরঝড় হবে বলে জানা গিয়েছে। উচ্চগতির ওই বস্তু আসলে সূর্যের গায়ে কোনও একটি মৃত জায়গায় থাকে, অর্থাৎ যে জায়গাটা সক্রিয়। আর সেগুলি আচমকাই প্রবল গতিতে ছুটে যায়। আর তার জেরেই এই ধরনের সৌরঝড় হয়।

ব্ল্যাকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে
আমেরিকার স্কেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, সূর্যের এই আচমকা পরিবর্তনের ফলে ১৪ এপ্রিল, বৃহস্পতিবার কোথাও কোথাও ব্ল্যাকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও থাকবে প্রভাব। এমনকি সেদিনও ব্ল্যাকআউটের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। যে সব পাওয়ার গ্রিড অপেক্ষাকৃত দুর্বল, সেগুলির ওপর বেশি প্রভাব পড়তে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই
তবে এখানেই শেষ নয়। সৌরজগতের আরও বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই। সূর্যের যে দিকটা পৃথিবীর দিকে মুখ করে আছে, সেদিকে তেমন কিছু না ঘটলেও স্পেসওয়েদার ডট কমের দেওয়া তথ্য অনুযায়ী, উল্টোদিকে থাকছে আরও একটি সৌরঝড়ের আশঙ্কা। স্পেসওয়েদার ডট কম বলছে, সূর্যের পৃষ্ঠ থেকে সৌরঝড় শুরু হয়েছে বুধবার থেকে। আর তাতেই প্রভাব পড়তে শুরু হয়েছে ইতিমধ্যে। সূর্যের সৌর শিখা করোনাল ভর নির্গমনের আকারে কোনও পদার্থ বা শক্তি নির্গত করতে থাকে, তখন চৌম্বক ক্ষেত্রের একটি প্রবাহ মহাকাশে বাইরের দিকে বেরতে থাকে।

খুব কম শক্তি মাটি পর্যন্ত পৌঁছয়
এই মহাজাগতিক ঘটনাকেই সৌরঝড় বলে ব্যাখ্য়া করেন মহাকাশবিদরা। বিশ্বের বায়ুমণ্ডল এই মহাজাগতিক ঘটনা শোষণ করে নেয়, ফলে আদতে খুব কম শক্তি মাটি পর্যন্ত পৌঁছয়। তাই সাধারণ মানুষ প্রভাব পড়তে যাচ্ছে। তাই সৌরঝড়ের শক্তি বেশি হলে তা পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে পারে। এর আগে গত বছরের ডিসেম্বরে লিওনার্দ নামের একটি ধূমকেতু পৃথিবীর কাছাকাছি চলে এসেছিল। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাউন্ট লেমন অবজার্ভেটরি থেকে ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্রেগরি জে লিওনার্দ। তাঁরই নামানুসারেই মহাজাগতিক বস্তুর নামকরণ করা হয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications