আর মাত্র ১৫ দিন! জেনে নিন কারা কারা থাকছেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের বিয়েতে

জানা গেল প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেলের বিবাহের অতিথি কারা।

ব্রিটিশ রাজপরিবারের আর পাঁচটা বিয়েতে যেরকম গুরুগম্ভীর পরিবেশ থাকে প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেল সেরকমটা চান না। আগেই তারা বলেছেন বিয়েটা হবে মজার, আনন্দের এবং তারা জনসাধারণের সঙ্গে দিনটি উদযাপন করতে চান, চেয়েছেন, যাতে বিয়ের অনুষ্ঠানে তাঁদের চারিত্রিক বৈশিষ্ট ফুটে ওঠে। আগেই জানা গিয়েছে বেস্টম্যান হওয়ার জন্য দাদা তথা ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়ামকে প্রস্তাব দিয়েছিলেন প্রিন্স হ্যারি এবং এফএ কাপের ফাইনাল না দেখে ভাইয়ের বিয়েতে বেস্টম্যান হবেন বলে তাতে সায় দিয়েছেন প্রিন্স উইলিয়ামও। বস্তুত ভাইয়ের বিয়ের অনেক কিছুর দায়িত্বই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।

জানা গিয়েছে বিয়ের পরের শোভাযাত্রা হবে ১৮৮৩ সালে নির্মিত আসকোট ল্যান্ডৌ কেরিয়ারে। বাকিংহাম প্যালেসে গিয়ে সেই স্কটিশ স্টেট কোছটি তারা পরিদর্শমন করেও এসেছেন। তবে বৃষ্টি হলে, শোভায়াত্রা বাতিল হবে, বাতিল হবে সাধারণ মানুষের যোগদান। কিন্তু তারও আগে সবার আগ্রহ এখন বিয়ের অতিথি তালিকা নিয়ে। এই সেলিব্রিটি বিয়েতে দেখা যাবে কোন হুজ্-হু দের? অতিথি তালিকা নিয়ে রয়েছে চুড়ান্ত গোপনীয়তা। তার মধ্যেও জানা গিয়েছে ৬০০ জনের মতো অতিথি থাকছেন মূল বিয়ের অনুষ্ঠানে। তারপর বর-কনের ঘনিষ্ঠ ২০০ জন বন্ধুবান্ধবকে নিয়ে ফ্রগমোর হাউসে চলবে আফটার পার্টি।

অতিথিবৃন্দের তালিকায় নেই রাজনৈতিক নেতারা। অর্থাৎ দেখা মিলবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। থাকবেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। রাজপরিবার সূত্রে জানানো হয়েছে, হ্যারি ও মেগানের সঙ্গে সরাসরি সম্পর্কিত শুধু এমন ব্যক্তিরাই আমন্ত্রিত। এর প্রথম কারণ সেন্ট জর্জ চ্যাপেলের মাপ অপেক্ষাকৃত ছোট।

আর অন্য কারণ হল রাজপরিবার বলছে প্রিন্স হ্যারি সিংহাসনের সরাসরি উত্তরাধিকারি নন। তাই প্রিন্স উইলিয়ামের বিয়ে যেরকম রাজপরিবারের সরকারি অনুষ্ঠান ছিল, এটি সেরকম হবে না। তাহলে কারা কারা থাকছেন বরের পক্ষে? কারাই বা থাকছেন কন্যায়াত্রী? কে হবেন ব্রাইড্সমেইড, কারাই হবে পেজ বয় এবং ফ্লাওয়ার গার্ল? একনজরে দেখে নেওয়া যাক।

টম 'স্কিপি' ইনস্কিপ (৩২)

টম 'স্কিপি' ইনস্কিপ (৩২)

এটন কলেজের দিনগুলি থেকে টম, হ্যারির অভিন্ন হৃদয় বন্ধু। পার্টি-প্রিয় হ্যারির ডানহাত 'স্কিপি'-ও একজন পার্টি অ্যানিম্যাল হিসেবেই পরিচিত। তবে গত বছর লারা হিউগ্স ইয়ং-কে বিয়ে করার পর বদলে গিয়েছেন। কিন্তু হ্যারির যাবতীয় বিতর্কিত মুহুর্তে তাঁকে পাশে দেখা গিয়েছে। সে ২০১২-য় লাস ভেগাসে নগ্ন হয়ে সুইমিং পুলে সাঁতার কাটার সময়ই হোক, কি ২০১১-য় ক্রোয়েশিয়ার এক নাইটক্লাবে পুরো পোশাকে সুইমিংপুলে ঝাঁপানো, হ্যারি পাশে ছিলেন বন্ধু স্কিপি।

চার্লি ভ্যান স্ট্রৌবেনজী (২9):

চার্লি ভ্যান স্ট্রৌবেনজী (২9):

বার্কশায়ারের লুদগ্রোভ প্রেপ স্কুলে বন্ধুত্ব হয়েছিল দুজনের। চার্লি কাজ করেন ফিনান্স ক্ষেত্রে। এই বছরের শেষের দিকে চলচ্চিত্রকার ডেইজি জেন্কস-এর সঙ্গে তাঁর বিবাহ হওয়ার কথা।

টম ভ্যান স্ট্রৌবেনজী (৩৫)

টম ভ্যান স্ট্রৌবেনজী (৩৫)

চার্লির বড় ভাই, বেশি পরিচিত 'ভ্যানস' নামে। ইনিও উদ্দাম পার্টি করার জন্য খ্যাত। উইলিয়াম ও হ্যারি দুজনেরই ঘনিষ্ট বন্ধু এই ভ্যানস এর বিবাাহ হয়েছিল নর্দাম্বারল্যান্ডের ডিউক এর মেয়ে লেডি মেলিসা পার্সির সঙ্গে। কিন্তু দুই বছর আগে তিক্ততার মধ্য দিয়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

অ্যাডাম বিডওয়েল, (৪২)

অ্যাডাম বিডওয়েল, (৪২)

স্টকব্রোকার হিসেবে কাজ করেন হ্যারির এই বন্ধু। হ্যারি তাঁকে ডাকেন 'বিড্ডারস' বলে। ২০১৩ সালে 'বিড্ডারস' গায়িকা ক্যাথরিন জেনকিনস-এর এর সঙ্গে ডেট করে খবরে এসেছিলেন। হ্যারি ও স্কিপির কুখ্যাত ভেগাস সফরেও তিনি ছিলেন।

আর্থার ল্যাণ্ডন (৩৭)

আর্থার ল্যাণ্ডন (৩৭)

ভেগাস কান্ডের আরেক সঙ্গী। ২007 সালে তাঁর বাবা টিম মারা যানয বাবার জমিদারির সূত্রে তিনি 500 মিলিয়ন পাউন্ডের মালিক হয়েছিলেন। তখন থেকেই হ্যারির সঙ্গে তাঁর মাখামাখির শুরু। ভেগাস ট্রিপের আগে তিনি তার স্যুটকেসের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাতে একটি গ্যাস মাস্ক সহ বেশ ফ্যন্সি ড্রেস ছিল।

উইলিয়াম ভ্যান কাটসেম (৩৮)

উইলিয়াম ভ্যান কাটসেম (৩৮)

প্রিন্স জর্জ এর গডফাদার এবং প্রিন্স উইলিয়াম ও হ্যারির সারাজীবনের বন্ধু। উইলিয়ামের বাবা হিউ ভ্যান কাটসেম আবার প্রিন্স চার্লসের নিকটতম বন্ধু ছিলেন। ২০১৩ সালে হিউ ভ্যানের শেষকৃত্যে সকল ব্রিটিশ রাজপুত্র উপস্থিত ছিলেন।

মার্ক ডায়ার, (৫২)

মার্ক ডায়ার, (৫২)

তিনি ছিলেন প্রিন্স চার্লস-এর ইকুয়েরি। লেডি ডায়নার মৃত্যুর পর বড় দাদার মতো হ্যারির দেখভাল করতেন তিনি। এই প্রাক্তন সেনা অফিসার বিয়ে করেন টেক্সাসের আমান্ডা ক্লিন-কে। হ্যারি উভয়েরই অত্যন্ত ঘনিষ্ঠ। গত জুনে মেগানের ছবি বেরিয়েছিল তাঁদের সঙ্গে। হ্যারিকে মাঝে মাঝেই মার্কের সঙ্গে পোলো খেলতে দেখা যায়।

 জেসিকা মুলরোনি (৩৭)

জেসিকা মুলরোনি (৩৭)

তিনি মেগানের বেস্ট ফ্রেন্ড ফরএভার। টরন্টোর বাসিন্দা এই ডিজাইনার কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ব্রায়ান এর মুলরোনির ছেলের বউ। মেগানের বিবাহের পোশাকের নকশাতেও তাঁর অবদান আছে।

লিন্ডসে রথ (৩৭)

লিন্ডসে রথ (৩৭)

মার্কিন বিশ্ববিদ্যালয়ে মেগানের সবচেয়ে কাছের রা পল্লী, এখনবন্ধু ছিলেন লিন্ডসে। এখন আইনজীবী গবিন জর্ডনকে বিয়ে করে লন্ডনে থাকেন। মেগান ও তাঁকে প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। লিন্ডসে একবার বলেছিলেন: 'আমরা ৩,০০০ মাইল দূরে থাকলেও একই কথা বলি বা একই জিনিস ভাবি'।

প্রিন্সেস শার্লট (৩)

প্রিন্সেস শার্লট (৩)

প্রিল্স উইলিয়েম ও কেট-এর কন্যা এই ভূমিকায় একেবারে নিশ্চিত। ফ্লাওয়ার গার্ল অবশ্য সে আগেও হয়েছে। গত মে মাসে পিসি পিপার বিয়েতেও সে এই ভূমিকায় ছিল।

বেনিতা লিতের যমজ কন্যা (৫)

বেনিতা লিতের যমজ কন্যা (৫)

বেনিতা মেগানের খুব কাছের বন্ধু। মেগান বেনিতার যমজ কন্যাদের 'ফেয়ারি গডমাদার' হয়েছিলেন। গত বছর তাদের সঙ্গে ক্রিসমাস ট্রিও সাজিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের লেজেন্ড অব লিডো নামে একটি ব্যাগের কোম্পানি আছে বেনিতার। এছাড়া তিনি একটি নিজস্ব ব্র্যান্ড এজেন্সি চালান যা অন্যদেরকে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করে।

আইভি মুলরোনি (৪)

আইভি মুলরোনি (৪)

মা-এর ইনস্টাগ্রাম পেজে নিয়মিত দেখা মেলে ব্রাইড্সমেইড জেসিকা এবং তার স্বামী বেন এর এই কন্যার। সেখানে তার ১০৯,০০০ ফলোয়ারও আছে। তার নাম ক্রিশ্তেনেদ ইসাবেল হলেও আইভি নামেই বেশি পরিচিত। ইতিমধ্যেই কানাডার জুয়েলরি ব্র্যান্ড ব্রিকস-এর হয়ে সে একটা ফ্যাশন ফোটোশুট করেছে। মেগানকে অনেকসময়ই ব্রিকস-এর গয়না পরতে দেখা যায়।

প্রিন্স জর্জ (৪) -

প্রিন্স জর্জ (৪) -

গত বছর পিসি পিপার বিয়েতে সে প্রবল কান্নাকাটি জুড়েছিল। তাই তাকে নিয়ে বাবা-মা একটু চিন্তিত। তবে একন অনেকটা বড় হয়েছে, তাই আশা করা হচ্ছে ১৯ মে সেই কান্নাকাটির পুনরাবৃত্তি ঘটবে না। সেক্ষেত্রে পেজ বয়ের প্রধআন দায়িত্ব এই পুচকে রাজকুমারের।

 জেস্পার ডায়ার (৫)

জেস্পার ডায়ার (৫)

২০১৭-র এপ্রিলে প্রিন্স হ্যারি জানিয়েছিলেন তাঁর পাঁচ-ছয় জন গডচিল্ড্রেন আছে। যার একজন সম্ভবত মার্ক পুত্র জেস্পার। তাকেও পেজ বয় হিসেবে দেখা যাবে।

ডোরিয়া রাগল্যান্ড (৬১)

ডোরিয়া রাগল্যান্ড (৬১)

হ্যারির ভাবি শ্বাশুড়ী সমাজকর্মী ডোরিয়াই প্রথম এই বিয়েতে মত দিয়েছিলেন। মেগানের পরিবারের মধ্যে তাঁর সঙ্গেই হ্যারির প্রথম দেখা হয়েছিল। এছাড়াও ডোরিয়া যোগব্যায়ামের প্রশিক্ষক। অনেকে মজা করে বলছেন বিবাহের ধকল না নিতে পারলে তিনি নবদম্পতিকে কিছু রিল্যাক্স করার যোগ দেখিয়ে দিতে পারবেন।

টমাস মর্কেল সিনিয়র (৭২)

টমাস মর্কেল সিনিয়র (৭২)

তিনি টিভি শোতে আলো পরিচালনা করতেন। যুক্ত ছিলেন ম্যারেড উইদ চিলড্রেনের মতো আইকনিক শোঃএর সঙ্গে। এটা বলেই যায় হ্যারির হবু শ্বশুর বিয়ে সম্পর্কে সবই জানেন। কারণ তিনি নিজে দুবার বিয়ে করেছেন। মেগানের যখন বয়স ছিল মাত্র ছয়, তখনই তাঁর বাবা-মায়ের বিভোর্স হয়। অবসরের পর টমাস এখন নিউ মেক্সিকোতে থাকেন। বিয়ের আসরেই হ্যারির সঙ্গে প্রথম মোলাকাত হবে তাঁর। তিনি জানিয়েছেন এই বিয়ে উপলক্ষ্যে তিনি একটি নতুন স্যুট বানিয়েছেন। বিমানের টিকিট হাতে এসে গিয়েছে। তিনিই তাঁর মেয়েকে হাত ধরে বিয়ের আসরে আনবেন।

আপাতত আর দিন পনেরোর অপেক্ষা। ও আরেকটা কথা বলাই হয়নি। আমন্ত্রিতের তালিকায় কয়েকজন সাধারণ মানুষও আছেন। তবে তাঁদের জায়গা দেওয়া হবে উইন্ডসোর ক্যাসেলের বাইরের লনে। বিয়ের পর এসে নবদম্পতি তাদের দেখা দেবেন। নাহলে, সেলিব্রিটি গেস্টদের কাছ থেকে দেখার সুযোগ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+