ফের প্রকাশ্যে ট্রাম্পের যৌনকেচ্ছা, এবার অভিযোগ এক পর্নস্টারের
রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলেন। সেই ঘটনাই ফের ফিরে এল। এতদিন পরে ফের একজনের সঙ্গে ট্রাম্পের যৌনকেচ্ছার পর্দাফাঁস হল।
রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলেন। সেই ঘটনাই ফের ফিরে এল। এতদিন পরে ফের একজনের সঙ্গে ট্রাম্পের যৌনকেচ্ছার পর্দাফাঁস হল। তিনি আবার একজন পর্ন তারকা।

স্টরমি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকাকে ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেন। এক যুগ আগে এক যৌনকেচ্ছার প্রেক্ষিতে এই টাকা স্টরমিকে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে এক রিপোর্টে।
এই টাকা ট্রাম্পের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে স্টরমি পেয়েছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি স্টরমি। গোটা রিপোর্টই জঞ্জাল বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
এই প্রসঙ্গে আর এক পর্ন তারকা এলানা ইভান্স মুখ খুলে বলেছেন, স্টরমি একবার তাঁকে বলেছিলেন, ট্রাম্প একযুগ আগে তাঁকে হোটেলে ধাওয়া করে ঘরে নিয়ে যান। ২০০৬ সালের জুলাই মাসে যৌন সম্পর্কে লিপ্ত হন। তারপরই এলানাকে এই ঘটনা জানিয়েছিলেন স্টরমি।
সেইসময়ে লেক তাহোয়-এ একটি সেলেব্রিটি গলফ টুর্নামেন্ট চলছিল। ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন পর্ন তারকা স্টরমি ও এলানাও। স্টরমির সঙ্গে ট্রাম্পের আলাপ হয় ও রাতে ট্রাম্প স্টরমিকে হোটেলের রুমে নিয়ে যায়। এলানা বলেছেন, সেখান থেকে স্টরমি তাঁকে ফোন করে আসতে বলেন। ফোনের ওপার থেকে ট্রাম্পও এলানাকে আসতে আহ্বান জানান। বলেন, চলে আসো এলানা। আমরা একসঙ্গে মজা করি।
এলানা বলেছেন, সেদিন রাতে তিনি যাননি। পরের দিন সকালে স্টরমি এসে বলেন, ট্রাম্পের সঙ্গে যৌনসঙ্গম করেছেন রাতে। তারপরে এলানা জাতে পারেন ইনি বিজনেস টাইকুন ট্রাম্প। তারপরে আর এতদিন সেই নিয়ে কোনও কথা হয়নি। একদিন আগে স্টরমির সঙ্গে ট্রাম্পের যৌন কেচ্ছা ফাঁস হওয়ায় এলানা মুখ খুলে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications