সীতাকুণ্ডে 'জঙ্গি আস্তানায়' পুলিশের অভিযানে নিহত ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। এই অভিযানে এক নারীসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
তবে পুলিশ মনে করছে না নিহতরা কেউ আত্মঘাতী ছিল।
মি: ইসলাম জানিয়েছেন, "টিম যখন অভিযানের অংশ হিসেবে ওই বাড়ির ছাদে নেমেছে তখনও এরা পাল্টা হামলা করার জন্য সিড়ি দিয়ে ছাদে উঠছিল। তাদের একজনের কোমড়ে এক্সপ্লোসিভ বাধা ছিল যেখানে পুলিশের গুলি লাগে। ওই গুলি লাগার কারণে কোমড়ের বেল্টের বিস্ফোরণ ঘটে ওই ব্যক্তিসহ সাথে থাকা আরো দুজন মারা যায়"।
যারা নিহত হয়েছে তাদের শরীরের উপরের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তাদের শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
তবে পুলিশের সরাসরি গুলিতে নিহত হন ওই নারী।
নিহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ ধারণা করছে এরা 'নব্য জেএমবি'র সদস্য।
ওই বাড়িতে সারারাত আটকে থাকা কয়েকটি পরিবারের অন্তত ২৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বাড়িটিতে প্রচুর বিস্ফোরক ও বোমা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।
বাড়িটিতে এখন বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে।
অভিযানে, সোয়াটের দুজন সদস্য আহত হয়েছেন। তবে সেটা খুব গুরুতর নয় বলে জানা যাচ্ছে।।
আরো পড়তে পারেন:
চট্টগ্রামে 'জঙ্গি আস্তানায়' পুলিশের অভিযান
ভ্রমণ বিষয়ে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাও আটকে গেল
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত? -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক












Click it and Unblock the Notifications