PM Modi US visit: 'ভারত নিরপেক্ষ নয়...', রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সামনে এটা কী বললেন মোদী
PM Modi US visit: 'ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির সঙ্গে আছে।' হোয়াইট হাউসে দাঁড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi on Russia Ukraine War)। বিগত গত বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। একাধিকবার যুদ্ধ (Russia Ukraine War) থামাতে উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। সম্প্রতি মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প আসতেই পরিস্থিতি শান্ত হতে পারে বলে জল্পনা।
একদিকে যুদ্ধ বন্ধে পদক্ষেপের কথা জানিয়েছেন অন্যদিকে রাশিয়ার তরফেও আলোচনায় বসার বার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আমেরিকায় দাঁড়িয়েই (PM Modi US visit) এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

একাধিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হোয়াইট হাউসে যৌথ সাংবাদিক বৈঠক করেন। আর সেখানেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। যুদ্ধ শেষ করতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে মোদী বলেন, ভারত সবসময়ই শান্তির সমর্থক। এটা কখনও যুদ্ধের যুগ নয়। আর তা রাশিয়ার প্রসিডেন্ট পুতিনকেও জানিয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তা যাতে অবিলম্বে বন্ধ হয় সেই বার্তাও ফের একবার দেন।
অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প যেভাবে উদ্যোগ নিয়েছেন তার প্রশংসা শোনা যায় মোদীর বক্তব্যে। বলেন, যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ স্বাগত জানাচ্ছি। ভারত এই উদ্যোগকে সমর্থন করে। আশা করছি খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে। শুধু তাই নয়, রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে যখন একটা ফোরামে আলোচনা হবে তাতে রাস্তা বেরিয়ে আসবে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
PM Modi US visit: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদীর অবস্থান কেন গুরুত্বপূর্ণ?
গত ২০২২ সাল থেকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধের শুরুর পর থেকে একাধিক নিষেধাজ্ঞা রাশিয়ার উপর দেওয়া হয়েছে। একাধিক দেশ বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। এই ইস্যুতে ভারত বারবার শান্তির কথা বলেছে। রাশিয়া এবং ইউক্রেন যাতে আলোচনা করে এবিওং কুটনৈতিক রাস্তা নেয় সে বিষয়ে বার্তা দিয়েছেন মোদী।
এই ইস্যুতে গত কয়েক বছরে একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelensky) এবইং পুতিনের (Vladimir Putin) সঙ্গে আলোচনা সেরেছেন মোদী। যেখানে যুদ্ধ বিন্ধ করে কুটনৈতিক সমাধান যাতে দুই দেশই খোঁজে সেই বার্তাই দিয়েছেন।












Click it and Unblock the Notifications