Modi in Paris: চিনকে নজরে রেখে প্যারিসে AI সম্মেলনে সহ-সভাপতিত্ব মোদীর, ফ্রান্স সফরে একগুচ্ছ কর্মসূচি
Narendra Modi in Paris: ফ্রান্সে দু'দিনের সফরে নরেন্দ্র মোদী। সোমবারই প্যারিসে পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। এআই অ্যাকশন সামিটের (AI Action Summit) তৃতীয় সংস্করণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে সহ সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদী। ফ্রান্সে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সেসব সেরে ১২ ফেব্রুয়ারি আমেরিকায় রওনা দেবেন মোদী।
প্যারিসে ওই সম্মেলনে জোর দেওয়া হবে এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর শাসনব্যবস্থায়। এআইয়ের প্রচলন আরও বাড়াতে গ্লোবাল গভর্ন্যান্স মডেলের প্রবর্তন করা হবে। একইসঙ্গে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য সুরক্ষিত ও স্বচ্ছ এআই গড়ে তোলার ব্যাপারেও জোর দেওয়া হবে। যৌথভাবে এআই গবেষণা ও এআইয়ের উন্নতির ব্যাপারেও সম্মেলনে আলোচনা সারা হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থেকে শুরু করে চিনের ভাইস প্রিমিয়ার জ্যাং গুওজিং থাকবেন মঙ্গলবারের এআই সামিটে। এছাড়াও বিশ্বের তাবড় তাবড় নেতারা থাকবেন সেই সম্মেলনে। এআই নিয়ে বিশ্বব্যাপী দেশগুলির প্রতিযোগিতার মাঝে এই সম্মেলন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। চিনের স্টার্টআপ ডিপসিক ইতিমধ্যেই বাজারে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিয়েছে। আমেরিকান সংস্থা ওপেন এআইয়ের চ্যাট জিপিটিকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ডিপসিক।
চিনকে নজরে রেখে এই সম্মেলনে ভারতের যোগদানও নিঃসন্দেহে বার্তাবহ। দেশজুড়ে এআইয়ের প্রচলন বাড়াতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত কূটনৈতিক মহলের। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভারত-ফ্রান্স সিইও ফোরামের বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাজারগুয়েস স্মৃতিসৌধে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করবেন মোদী।
সন্ধেয় এলিসি প্রাসাদে বিভিন্ন টেক কোম্পানির সিইওদের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের উপস্থিতিতে বৈঠক করবেন মোদী। এছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মোদী। মারসিইলিতে ভারতের নতুন দূতাবাসেরও উদ্বোধন করবেন ম্যাক্রোঁ ও মোদী।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications