PM Modi In USA: 'বৈচিত্র আমাদের গর্ব', হোয়াইট হাউসে বাইডেনের পাশে দাঁড়িয়ে বললেন মোদী

PM Modi In USA: মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ইতিমধ্যে হোয়াইট হাউস পৌঁছে গিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাদর অভ্যর্থনা জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যের শুরুতেই জো বাইডেনকে ( PM Modi In USA) ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করেই মজবুত হয়েছে ভারত-আমেরিকার সম্পর্ক।

হোয়াইট হাউসে বাইডেনের পাশে দাঁড়িয়ে বললেন মোদী

তিনি উল্লেখ করেন, দুই দেশেরই সংবিধানের ( PM Modi In USA) শুরুতে লেখা আছেস ইউ দ্য পিপল। দুই দেশই বৈচিত্র্যের মধ্যে গর্ব অনুভব করে বলেও মন্তব্য করেছেন তিনি। মোদীর কথায়, কোভিড পরবর্তী সময়ে যখন গোটা বিশ্ব একটা নতুন আকার নিচ্ছে, তখন এই দুই দেশ সার্বিক উন্নয়নের স্বার্থে একজোট হয়ে কাজ করবে।

এই নিয়ে দ্বিতীয়বার ইউএস কংগ্রেসের সামনে বক্তব্য পেশ করছেন ( PM Modi In USA) মোদী। সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি এজন্য কৃতজ্ঞ। আমার আশা ভারতের তেরঙা আর আমেরিকার জাতীয় পতাকা একসঙ্গে এক নয়া উচ্চতায় পৌঁছবে। জো বাইডেন বলেন, ভারত ও আমেরিকা জোটবদ্ধ হয়ে দারিদ্র্য মুক্ত করার চেষ্টা করবে। পাশাপাশি খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে নজর দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিন স্থানীয় সময় বিকেলে মার্কিন কংগ্রেসে বক্তব্য ( PM Modi In USA) পেশ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপরেই হোয়াইট হাউসে নৈশ ভোজ সারবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলন এই প্রথম।

এদিন আমেরিকাতে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা হয়েছে। প্রতিরক্ষা থেকে মহাকাশ অভিযান সব ক্ষেত্রে আমেরিকা এবং ভারতের যৌথ প্রয়াসের কতঘা বলা হয়েছে। আমেরিকার জেনারেল ইলেকট্রিক সংস্থার তরফে জানানো হয়েছে তারা হ্যালের সঙ্গে কাজ করবে। যা মেক ইন ইণ্ডিয়ার জন্যে গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে ভারত মার্কিন এইচ বি ওয়ান ( PM Modi In USA) ভিসা নীতিরও পরিবর্তন হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে দুই দেশে বাড়তে চলেছে কনস্যুলেটের সংখ্যা। বর্তমানে মার্কিন মুলুকে ভারতের পাঁচটি কনস্যুলেট রয়েছে। আরও একটি দ্রুত চালু হবে, সেটি আলাস্কা এরিয়ার জন্য। অন্যদিকে ভারতের বেঙ্গালুরু এবং আহমেদাবাদে আরও দুটি কনস্যুলেট চালু করতে চলেছে জো বাইডেনের প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+